এবার কলকাতা হাইকোর্টের রায়ে বেশ ধাক্কা খেল মমতা সরকার। রাজ্যে কোনও জায়গায় তদন্ত করতে গেলে সিবিআইকে রাজ্য সরকারের থেকে লিখিত অনুমতি নিতে হবে, এমন যুক্তিকে নাকোচ করল কলকাতা হাইকোর্টের সিঙ্গল বেঞ্চের বিচারপতি তীর্থঙ্কর ঘোষ।
আদালতে এমন রায়ের ফলে সিবিআই স্বাধীনভাবে তদন্ত করতে পারবে বলেই মনে করা হচ্ছে। আসলে, হাইকোর্টে সিবিআই তদন্ত খারিজের আবেদন জানিয়ে মামলা দায়ের করেছিলেন গরু ও কয়লা পাচার কাণ্ডে অভিযুক্ত বিনয় মিশ্র।
আরও পড়ুন- মোদী সরকারের নেতৃত্বে বড় সাফল্য পেল দেশ, সুপার ৪০ ক্লাবে প্রবেশ করল ভারত
এই সময় বিনয় মিশ্রের আইনজীবী মনু সিংভি জানান যে বিনয় মিশ্র ভারতের বাসিন্দা নন। তাই তাঁকে জেরা করার হলে তা ভিডিও কনফারেন্সের মাধ্যমে করতে হবে।
এরপর এই বিষয়ে সিবিআই-এর পক্ষ থেকে জানানো হয় যে এই ঘটনায় বিএসএফ ও রেলেরব বড় বড় কর্তারাও জড়িত। এই কারনেন জেরা করা প্রয়োজন। কিন্তু এই রাজ্যে সিবিআই তদন্তের আগে রাজ্য সরকারের অনুমতি নিতে হত। এই কারণে এই মামলায় বেশ কিছু সমস্যা দেখা দেয়।
তবে এবার এই বিষয়ে বড় রায় দিল কলকাতা হাইকোর্ট। এর আগে ২০১৮ সালে রাজ্য সরকার এক বিজ্ঞপ্তি জারি করে জানান যে কোনও তদন্তের স্বার্থে আগে সিবিআইকে রাজ্য সরকারের থেকে অনুমতি নিতে হবে। এরপরই কোনও মামলার তদন্ত করতে পারবে তারা। কিন্তু কেন এমন সিদ্ধান্ত নেয় রাজ্য, সে বিষয়ে কোনও যুক্তি দেওয়া হয়নি।
আরও পড়ুন- ষড়যন্ত্র করে কৌশানিকে ভোটে হারিয়েছে তৃণমূল, ফলাফলের দু’মাস পর বিস্ফোরক কৌশানির প্রেমিক বিজেপির বনি
এবার রাজ্যের সেই বিজ্ঞপ্তি খারিজ করল হাইকোর্ট। জানিয়ে দেওয়া হল, এবার থেকে রাজ্যে কোনও মামলার তদন্ত সিবিআই স্বাধীনভাবেই করতে পারে। এর জন্য রাজ্য সরকারের লিখিত অনুমতি নেওয়ার কোনও প্রয়োজন নেই।





