আর এবার সেই করোনার হামলাই কলকাতা মেট্রোর ওপর। ইতিমধ্যেই মেট্রোর বিভিন্ন স্টেশনের কর্মী, চালক, কারশেড ও সাব-স্টেশনের কর্মীরা করোনায় আক্রান্ত হয়েছেন। এই পরিস্থিতিতে দাঁড়িয়ে মেট্রো পরিষেবা সচল রাখা অসম্ভব হয়ে পড়েছে মেট্রো কর্তৃপক্ষের কাছে। সেকারণে ট্রেনের সংখ্যা কমানোর সিদ্ধান্ত নিয়েছে তাঁরা। একই সঙ্গে নতুন সময়সূচিও ঘোষণা করেছে মেট্রোরেল কর্তৃপক্ষ।
ইতিমধ্যেই নয়া সূচি নিয়ে একটি বিজ্ঞপ্তি প্রকাশ করেছে মেট্রো। তাতে উল্লেখ রয়েছে, আগামী ২৬শে এপ্রিল থেকে এই নয়া সময়সূচিতে চলবে মেট্রো। এবার থেকে সোমবার থেকে শুক্রবার ৫ দিন ২৩৮টি করে মেট্রো চলবে। শনিবার চলবে ১০৯টি মেট্রো। রবিবার আপ ও ডাউনে ৫০টি করে মেট্রো চলবে।
সেই সঙ্গেই জানানো হয়েছে আপ দিকে ট্রেন চলবে সকাল ৮টা ৫৪ মিনিট থেকে সন্ধ্যা ৭টা ০৪ মিনিট পর্যন্ত। ওদিকে ডাউনের দিকে ট্রেন চলবে সকাল ৯ টা থেকে সন্ধ্যা ৭টা ২৮ মিনিট পর্যন্ত। শনিবার আপ ট্রেনের ক্ষেত্রে সকাল ৮টা ৪০ মিনিট থেকে সন্ধ্যা ৭টা ৫০ মিনিট পর্যন্ত চলবে। তাছাড়া ডাউন ট্রেনের ক্ষেত্রে ৯টা ২০ মিনিট থেকে সন্ধ্যা ৭ টা ৫০ মিনিট পর্যন্ত ট্রেন চলবে। এবার থেকে ৭ থেকে ৮ মিনিটের ব্যবধানে ট্রেন চলবে। রবিবার সেটা ১৫ মিনিটের ব্যবধানে ট্রেন চলবে। সকাল ৯ টা থেকে রাত ১০ টা ১০ মিনিট পর্যন্ত ট্রেন চলবে।






