সম্প্রতি নিজের ফেসবুক পেজে একটি ভয়াবহ ছবি পোস্ট করলেন বাংলাদেশি গায়ক নোবেল। যে ছবি দেখে শিউরে উঠছেন তার অনুরাগীরা। সা রে গা মা পা খ্যাত নোবেলের এহেন অবস্থা হল কী করে? জানতে পড়ুন বিস্তারিত।
এই নোবেল এবার গুরুতর আহত হয়েছেন পথ দুর্ঘটনায়। বৃহস্পতিবার রাতে এই দুর্ঘটনার মুখে পড়েন তিনি। তিনি সোশ্যাল মিডিয়ায় ব্যান্ডেজ বাঁধা অবস্থায় ছবি দিয়েছেন যা দেখে আঁতকে উঠেছেন সকলে।
নোবেলের মাথায় ১২টা ও ভ্রু-তে ১৮টাসহ মোট ৩০টা সেলাই পড়েছে! একদিকের চোখের উপর পুরো ব্যান্ডেজ করা। ভয়াবহ এই ছবি দেখে আঁতকে উঠছেন তার অনুরাগীরা।
তবে তিনি আছেন খোশমেজাজে। ছবি দিয়ে ক্যাপশনে লিখেছেন, “আসসালামু আলাইকুম। শুভ রাত্রি। সড়ক দুর্ঘটনায় রাস্তাটি গুরুতরভাবে আহত হয়েছে। রাস্তাটির জন্য দোয়া করবেন।”
জানা গিয়েছে, এক বৃদ্ধকে বাঁচাতে গিয়ে গুরুতরভাবে আহত হয়েছেন নোবেল। নিজেই সেই কথা পোস্টে লিখেছেন তিনি। “এক বয়স্ক লোক অসতর্কভাবে রাস্তা পার হচ্ছিলো। তাকে বাঁচাতে গিয়ে আমার এই অবস্থা। তবুও মনে তৃপ্তি অনুভব করছি, কারণ লোকটা নিরাপদ আছে। আর আমি আপনাদের দোয়ায় ভালো আছি।”






