২০২৫-এর প্রথম দিন। বছরের শুরুতেই কলকাতায় জাঁকিয়ে শীতের আমেজ (Kolkata Weather Update Today)। বুধবার সকাল থেকে মালুম দিচ্ছে শীতের কনকনানি। একধাক্কায় পারদ অনেকটাই পড়েছে। গত কয়েকদিন ধরে ফিকে পড়েছিল ঠান্ডা। নতুন বছরে নতুন ছন্দে ফিরল শীত (Winter in Kolkata)।
আলিপুর আবহাওয়া দফতর জানিয়েছে, নতুন বছরের শুরুতে রাতের তাপমাত্রা একধাক্কায় কমবে অনেকটা। ফলে ফিরছে কনকনে ঠান্ডার আমেজ। ভোরের দিকে বেশ কয়েকটি জেলায় কুয়াশার সম্ভবনা।
কেমন থাকবে দক্ষিণবঙ্গের আবহাওয়া?
আগামী ২৪ ঘণ্টায় গাঙ্গেয় পশ্চিমবঙ্গের জেলাগুলিতে সর্বনিম্ন তাপমাত্রা ২-৩ ডিগ্রি কমবে। উত্তরবঙ্গের জেলাগুলিতে তাপমাত্রা কমবে ২-৩ ডিগ্রি। ৬ জানুয়ারি পর্যন্ত কলকাতা সহ দক্ষিণবঙ্গের জেলাগুলিতে শুষ্ক আবহাওয়া বজায় থাকবে।
কেমন থাকবে উত্তরবঙ্গের আবহাওয়া?
হাওয়া অফিস জানিয়েছে, আজ থেকে ৬ জানুয়ারি পর্যন্ত উত্তরবঙ্গের জেলাগুলির আবহাওয়া থাকবে শুষ্ক।
আরও পড়ুনঃ হিন্দুপ্রধান শক্তিকেন্দ্রেই কর্মসূচি, মুসলিম এলাকায় কিছু করার নেই শুভেন্দুর স্পষ্ট বার্তা
কলকাতায় তাপমাত্রা কত?
হাওয়া অফিস জানিয়েছে, বুধবার শহরের সর্বোচ্চ তাপমাত্রা ছিল ২২. ৬ ডিগ্রি সেলসিয়াস, স্বাভাবিকের চেয়ে ২. ৮ ডিগ্রি কম। শহরের সর্বনিম্ন তাপমাত্রা ১৪.২ ডিগ্রি সেলসিয়াস, স্বাভাবিক। শহরের বাতাসে আপেক্ষিক আর্দ্রতার পরিমাণ সর্বাধিক ৯২ শতাংশ এবং সর্বনিম্ন ৬৩ শতাংশ।





