আরও একদফা পারদ পতন বাংলায় (Winter Update in Kolkata)। নতুন বছরের গোড়া থেকেই শীতের দাপট দেখাতে শুরু করেছে। বুধবারের পর বৃহস্পতিবারও বহাল জাঁকিয়ে শীতের আমেজ। বছরের প্রথমদিন কলকাতায় পারদ একধাক্কায় নেমেছিল ১৪ ডিগ্রির ঘরে। কলকাতার পাশাপাশি একাধিক জেলাতে রয়েছে শীতের দাপট। অন্যদিকে, বৃষ্টির সম্ভবনা।
হাওয়া অফিস জানিয়েছে, চলতি সপ্তাহে গঙ্গা তিরবর্তী জেলাগুলিতে তাপমাত্রার বিশেষ হেরফের হবে না। উত্তরবঙ্গের জেলাগুলিতেও তাপমাত্রা থাকবে স্বাভাবিকের আশেপাশে। অর্থাৎ, বহাল থাকবে শীতের আমেজ।
উত্তরবঙ্গের আবহাওয়ার পূর্বাভাস
আগামী ৭ জানুয়ারি উত্তরবঙ্গের চার জেলায় বৃষ্টির পূর্বাভাস। দার্জিলিং, জলপাইগুড়ি, কালিম্পং, আলিপুরদুয়ারের কোথাও কোথাও হালকা থেকে মাঝারি বৃষ্টি হতে পারে। এছাড়া বাকি জেলাগুলিতে শুষ্ক আবহাওয়া বিরাজমান থাকবে।
দক্ষিণবঙ্গের আবহাওয়ার পূর্বাভাস
হাওয়া অফিস জানিয়েছে, ৭ জানুয়ারি পর্যন্ত দক্ষিণবঙ্গে থাকবে শুষ্ক আবহাওয়া।
আরও পড়ুনঃ বেকারত্বের যন্ত্রণা! মুখে চকোলেট বো’ম ফাটিয়ে নিহ’ত বাংলার যুবক
কলকাতার তাপমাত্রা
বৃহস্পতিবার শহরের সর্বোচ্চ তাপমাত্রা ছিল ২২. ৮ ডিগ্রি সেলসিয়াস, স্বাভাবিকের থেকে ২. ৩ ডিগ্রি কম। সর্বনিম্ন তাপমাত্রা ১৪ ডিগ্রির আশেপাশে। শহরের বাতাসে আপেক্ষিক আর্দ্রতার পরিমাণ ৯৬ শতাংশ, সর্বনিম্ন ৬১ শতাংশ।





