সোমবার থেকে আবহাওয়ায় বিরাট বদল! ফের উধাও হতে পারে শীত? জানুন হাওয়া অফিস কি বলছে

রবিবার থেকে ফের উর্দ্ধমুখী হবে পারদ। আলিপুর আবহাওয়া দফতর জানিয়েছে, পশ্চিমী ঝঞ্ঝার কারণে আটকে যাবে উত্তর-পশ্চিমের শীতল বায়ু। ফলে থমকাবে শীত। তাল মিলিয়ে বাড়বে বঙ্গোপসাগর থেকে আসা পূবালী হাওয়ার দাপট। যার জেরে বছরের প্রথম রবিবারের তাপমাত্রা বাড়বে ৩ থেকে ৪ ডিগ্রি।

রবিবার থেকে দক্ষিণবঙ্গের পাশাপাশি তাপমাত্ৰা বাড়বে উত্তরবঙ্গের জেলাগুলিরও। একধাক্কা ২ থেকে ৩ ডিগ্রি তাপমাত্রা বাড়তে পারে বলে জানিয়েছে হাওয়া অফিস। দিনের পাশাপাশি বাড়তে রাতের তাপমাত্রাও।

মঙ্গলবার দার্জিলিং, কালিম্পংয়ের উঁচু পার্বত্য এলাকায় হালকা তুষারপাতের সম্ভাবনা রয়েছে। হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভবনা দার্জিলিং, কালিম্পং, আলিপুরদুয়ার, কোচবিহারে। বৃষ্টি হতে পারে সোমবার রাত থেকে বুধবার সকালের মধ্যে। মেঘলা আকাশের কারণে পারদ উপরের দিকে যাওয়ার সম্ভবনা।

আরও পড়ুনঃ ফের ভারতে ভাইরাস আতঙ্ক! প্রথম HMPV আক্রান্তের হদিশ এই শহরে

২০২৫-এর শুরুতে ছিল জাঁকিয়ে শীতের আমেজ। রবিবার থেকেই ফের চড়ছে পারদ। সপ্তাহের শুরুতে দক্ষিণবঙ্গে আংশিক মেঘলা আকাশ থাকার সম্ভবনা। ঘন কুয়াশার দাপট থাকবে উত্তরবঙ্গে। দুই বর্ধমান, বীরভূম, মুর্শিদাবাদ, নদিয়ায় দ্বিগুণ হবে সেই দাপট। সোম ও মঙ্গলবার আংশিক মেঘলা আকাশের সম্ভাবনা। এদিন সকালে কলকাতায় সর্বনিম্ন তাপমাত্রা ছিল ১৪.‌৪ ডিগ্রি সেলসিয়াস। ছিল হালকা কুয়াশা। বেলা বাড়ার সঙ্গে সঙ্গে পরিষ্কার হবে আকাশ। রবিবার থেকে বাড়বে তাপমাত্রা।

RELATED Articles