ফের ভাইরাস আতঙ্ক ভারতে। HMPV এবার ঢুকে পড়ল ভারতে। চীনের নয়া ভাইরাসে আক্রান্ত এক শিশু। সূত্রের খবর, আক্রান্ত শিশুর পরিবারের সাম্প্রতিক কোনও বিদেশ ভ্রমণের ইতিহাস নেই। ভারতের এটি প্রথম HMPV সংক্রমন।
জানা গিয়েছে, আক্রান্ত শিশুটির বয়স আট মাস। বেঙ্গালুরুর বাসিন্দা শিশুটি বর্তমানে ব্যাপিস্ট হাসপাতালে ভর্তি। কর্নাটকের স্বাস্থ্য দফতর জানিয়েছে, সরকারি ল্যাবরেটরিতে ওই শিশুর নমুনা পরীক্ষা করা হয়নি। এক প্রাইভেট হাসপাতালে নমুনা পরীক্ষায় চীনের এই ভাইরাসের নমুনা মিলেছে।
স্বাস্থ্য দফতরের তরফে জানানো হয়েছে, ভাইরাসের স্ট্রেন সম্পর্কে এখনও তারা কিছু জানেন না। কারণ চীনে কোন স্ট্রেনের ভাইরাস ছড়াচ্ছে, সে সম্পর্কে তাঁদের কাছে কোনও তথ্য নেই।
২০২৫-এর শুরু থেকেই চিনে আতঙ্ক ছড়িয়েছে নয়া ভাইরাস, HMPV নিয়ে। হিউম্যান মেটানিউমোভাইরাস প্রজাতির এই ভাইরাস অনেকটা করোনার মতো। মূলত শিশু ও প্রবীণদের সংক্রমণের সম্ভাবনা বেশি। মূলত ১১ বছরের কমবয়সীদের মধ্যেই এই ভাইরাসের খোঁজ মিলছে।
আরও পড়ুনঃ ২০২৫-এ শনির রাশি পরিবর্তন !কোন রাশিতে কেমন প্রভাব?”
ইতিপূর্বে, গোটা বিশ্বে চীনের করোনা ভাইরাসের সংক্রমন ছড়িয়ে পড়ার পর বিশ্ব অর্থনীতিতে অন্ধকার অধ্যায় দেখেছিল আমজনতা। HMPV ভাইরাসের সংক্রমনের ফলে কি তেমনই কিছু ঘটতে চলেছে? বলবে সময়।






‘ভগবান শুধু আশা দেন, কাজ কিছুই করেন না!’ ঈশ্বরকে নিয়ে বিস্ফো’রক জাভেদ আখতার