‘নিজের মুখেই নারদা যোগের কথা স্বীকার, তাহলে গ্রেফতার নয় কেন’, নিজের মন্তব্যে নিজেই ফেঁসে গেলেন শুভেন্দু, বেলাগাম তোপ কুণালের

নিয়োগ দুর্নীতি (recruitment scam) নিয়ে এই মুহূর্তে রাজ্য তোলপাড়। এই দুর্নীতিতে যোগ রয়েছে রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীর (Suvendu Adhikari), একথা আগে থেকেই বারবার দাবী করে এসেছে শাসক দল। তৃণমূল রাজ্য সাধারণ সম্পাদক কুণাল ঘোষও (Kunal Ghosh) এ নিয়ে টুইট করেন। আবার গতকাল, বৃহস্পতিবার আদালতে ঢোকার মুখে পার্থ চট্টোপাধ্যায় (Partha Chatterjee) বলেন সুজন চক্রবর্তী, দিলীপ ঘোষ ও শুভেন্দু অধিকারীর যোগ রয়েছে নিয়োগ দুর্নীতির সঙ্গে।

এই নিয়ে এখন তুঙ্গে জল্পনা। এই সবকিছুর মাঝেই শুভেন্দু মন্তব্য করতে গিয়ে মুখ ফসকে বলে ফেলেন, “নারদা ছাড়া আমার বিরুদ্ধে প্রমাণিত অভিযোগ নেই”। আর এর জেরেই বিতর্কে জড়ালেন তিনি। ফেঁসে গেলেন নিজের মন্তব্যেই। এই নিয়ে আজ, শুক্রবার টুইট করে শুভেন্দুকে বেলাগাম আক্রমণ শানালেন কুণাল ঘোষ।

নিয়োগ দুর্নীতিতে ধৃত পার্থ চট্টোপাধ্যায়ের অভিযোগের জবাব দিতে গিয়ে আজ, শুক্রবার শুভেন্দু বলে ফেলেন, “নারদা ছাড়া আমার বিরুদ্ধে প্রমাণিত অভিযোগ নেই”। এরপরই পালটা টুইট করে তৃণমূলের রাজ্য সাধারণ সম্পাদক কুণাল ঘোষের বক্তব্য, “প্রমাণিত! নিজের মুখেই। তাহলে গ্রেপ্তার নয় কেন? CBI কী করছে? এটা নিরপেক্ষতা? আর সারদা? মালিকের কোর্টে লিখিত বয়ান। তদন্ত হচ্ছে না বলেই তো বড় বড় কথার সুযোগ। সেই ভয়েই তো দলবদলু হয়ে বিজেপিতে। CBI ধরবে না জেনেই এই মেকি বীরত্ব”।

https://twitter.com/KunalGhoshAgain/status/1639114201154330624?ref_src=twsrc%5Etfw%7Ctwcamp%5Etweetembed%7Ctwterm%5E1639114201154330624%7Ctwgr%5E6766abb3935782da1d62c43da251992352c2092c%7Ctwcon%5Es1_&ref_url=https%3A%2F%2Fwww.sangbadpratidin.in%2Fkolkata%2Fkunal-ghosh-attacks-suvendu-adhikari-on-his-confession-linked-to-narada-scam%2F

শিক্ষাক্ষেত্রে দুর্নীতিতে তাঁর নাম জড়াতেই শুভেন্দু দাবী করেছিলেন, “বুধবার বিকেলে প্রেসিডেন্সি জেল সুপারের ঘরে পার্থ চট্টোপাধ্যায় ও তাঁর আইনজীবী ছিলেন। জেলের সিসিটিভি জেল সুপারের মোবাইল দেখা হোক”।

এর পাল্টা দিয়ে কুণাল বলেছিলেন, “বিজেপির ওই দলবদলু (শুভেন্দু)-কে বলে রাখি, আমি জ্ঞানত কোনও অন্যায় করিনি বলেই মাথা উঁচু করে লড়ে যাচ্ছি। শুভেন্দুর মেরুদণ্ড নেই। গ্রেফতার এড়াতে সারদা কর্তার লিখিত বয়ানের পর পালিয়ে গিয়েছে। বিজেপির পায়ের জুতো পালিশ করতে গিয়েছে। ওর মুখে সারদার কথা শুনব না”। এরপর আজ টুইটে শুভেন্দুকে ফের আক্রমণ শানালেন কুণাল।

RELATED Articles