মানহানির মামলায় দু’বছরের জেল হওয়ার জের, দোষী সাব্যস্ত হওয়ার পরই সাংসদ পদ খারিজ রাহুল গান্ধীর

মানহানির মামলায় দু’বছরের কারাদণ্ড হয়েছে প্রাক্তন কংগ্রেস সভাপতি রাহুল গান্ধীর। এরপরই তাঁর সাংসদ পদ খারিজ হয়ে গেল। আজ, শুক্রবার রাহুল গান্ধীর সাংসদ পদ খারিজের সুপারিশ করা হয় লোকসভার সচিবালয়ে।

মানহানির মামলায় রাহুল গান্ধীকে দোষী সাব্যস্ত করেছে সুরাট আদালত। এরপর থেকেই তাঁর সাংসদ পদ নিয়ে বেশ আশঙ্কাতেই ছিল কংগ্রেস। সাংসদ পদ বাতিল হবে এমনটাই মনে করা হচ্ছিল। এবার সেই আশঙ্কাই সত্যি হল। এদিন সংসদের সচিবালয়ের তরফে বিবৃতি দিয়ে জানানো হয় যে গতকাল, বৃহস্পতিবার থেকেই সাংসদ পদ খারিজ হয়েছে রাহুল গান্ধীর। তাঁর লোকসভা কেন্দ্র ওয়ানড় আপাতত সাংসদ শূন্য।

https://twitter.com/ANI/status/1639186829474668544?ref_src=twsrc%5Etfw%7Ctwcamp%5Etweetembed%7Ctwterm%5E1639187379629228033%7Ctwgr%5Ed063938aa9ef5aa84eccfb7aa1b1f975476b7439%7Ctwcon%5Es2_&ref_url=https%3A%2F%2Ftv9bangla.com%2Findia%2Frahul-gandhi-disqualified-from-lok-sabha-after-conviction-au63-775253.html

ভারতীয় জনপ্রতিনিধি আইনের ৮ (৩) ধারা অনুযায়ী, কোনও সাংসদের যদি দু’বছর বা তার বেশি সময়ের জন্য কারাদণ্ড হয়, তাহলে তাঁর সাংসদ পদ বাতিল হবে। এই আইন অনুযায়ী, ওই ব্যক্তি পরবর্তী ৮ বছর লোকসভা নির্বাচনে লড়তেও পারবেন না। এবার উচ্চতর আদালতে যদি রাহুলের আর রায় বাতিল না হয়, তাহলে ২০২৪এর লোকসভা নির্বাচনে রাহুলের লড়াই করা আর হবে না। আর সেটা যে কংগ্রেসের জন্য বড় ধাক্কা, তা বলাই বাহুল্য।  

তবে জানা যাচ্ছে, উচ্চতর আদালতে আবেদন করতে পারেন রাহুল গান্ধী, এমনটাই কংগ্রেস সূত্রে খবর। প্রয়োজনে সুপ্রিম কোর্টের দ্বারস্থও হতে পারেন কংগ্রেস নেতা। ইতিমধ্যেই কংগ্রেস নেতা জয়রাম রমেশ টুইট করে বলেছেন যে রাজনৈতিক ও সাংবিধানিকভাবে তারা এই লড়াই লড়বেন।

আইন বিশেষজ্ঞরা বলছেন, ভারতীয় দণ্ডবিধির যে ৪৯৯ নম্বর ধারায় কংগ্রেস সাংসদকে ২ বছরের সাজা দেওয়া হয়েছে, সেই ধারায় ২ বছরের শাস্তি বেশ বিরল।

RELATED Articles