‘অবিলম্বে পার্থ চট্টোপাধ্যায়কে মন্ত্রিত্ব থেকে বহিষ্কার করা হোক’, প্রকাশ্যে দাবী তুললেন কুণাল, প্রবল চাপের মুখে তৃণমূল

এসএসসি নিয়োগ দুর্নীতি মামলায় (SSC Scam Case) পার্থ চট্টোপাধ্যায় (Partha Chatterjee) গ্রেফতার হওয়ার পর থেকেই একটা প্রশ্ন বারবার উঠে এসেছে যে তাঁকে কী মন্ত্রিসভা (cabinet) থেকে বহিষ্কার করা হবে! পার্থর মন্ত্রিত্ব কী কেড়ে নেওয়া হবে বা তিনি কী মন্ত্রিত্ব ছাড়বেন? যদিও এই নিয়ে পার্থকে প্রশ্ন করা হল তিনি বলেছিলেন যে ‘কী কারণ’? অর্থাৎ তিনি যে মন্ত্রিত্ব ছাড়বেন না, তেমনই ইঙ্গিত ছিল তাঁর এই কথার মধ্যে।

এদিকে এবার প্রকাশ্যেই পার্থ চট্টোপাধ্যায়কে মন্ত্রিত্ব থেকে সরানোর দাবী তুললেন তৃণমূল মুখপাত্র কুণাল ঘোষ। আজ, বৃহস্পতিবার সকালে টুইট করে তিনি পার্থ চট্টোপাধ্যায়ের বহিষ্কারের দাবী তোলেন। এও বলেন যে তিনি যদি ভুল কোনও দাবী করে থাকেন, তাহলে যেন তাঁকে সমস্ত পদ থেকে সরিয়ে দেওয়া হয়।

এদিন টুইটারে কুণাল ঘোষ লেখেন, “মন্ত্রিত্ব ও দলের সমস্ত পদ থেকে অবিলম্বে পার্থ চট্টোপাধ্যায়কে সরানো হোক। ওঁকে বহিষ্কৃত করা হোক। আমার এই বিবৃতি যদি ভুল মনে হয়, তা হলে সমস্ত পদ থেকে আমায় সরানোর অধিকার রয়েছে দলের। তৃণমূলের সৈনিক হিসাবে দায়িত্ব পালন করে যাব”।

https://twitter.com/KunalGhoshAgain/status/1552509784745578498?ref_src=twsrc%5Etfw%7Ctwcamp%5Etweetembed%7Ctwterm%5E1552509784745578498%7Ctwgr%5E%7Ctwcon%5Es1_&ref_url=https%3A%2F%2Fwww.anandabazar.com%2Fwest-bengal%2Fpartha-chatterjee-should-be-removed-from-ministry-says-kunal-ghosh-dgtl%2Fcid%2F1359206

উল্লেখ্য, এদিকে মমতা বন্দ্যোপাধ্যায় পার্থর এই গ্রেফতারিতে এখনও আইন ও বিচারব্যবস্থার উপর আস্থা রেখেছেন। গতকালও হিন্দমোটরে এক কর্মসূচিতে যোগ দিয়ে তিনি বলেন যে দোষী হলে ব্যবস্থা নেওয়া হবে। কিন্তু আইনের চোখে দোষী প্রমাণিত হতে হবে। যদিও কুণালের আজকের এই টুইট থেকে বেশ স্পষ্ট যে পার্থর বিষয়টা তিনি ততটাও লঘুভাবে দেখছেন না।

বলে রাখি, গত শনিবার ইডি পার্থকে গ্রেফতার করার পর এদিনই ক্যামাক স্ট্রীটের অফিসে বৈঠক করে তৃণমূল। এদিন সাংবাদিক সম্মেলনে ফিরহাদ হাকিম, কুণাল ঘোষ বলেছিলেন যে দোষী প্রমাণিত হলে কঠোর ব্যবস্থা নেওয়া হবে। তবে তার আগে তাঁকে মন্ত্রিত্ব বা তৃণমূলের পদ থেকে সরানো হচ্ছে না বলেই জানান তারা। তবে কুণাল ঘোষ আজ প্রকাশ্যেই পার্থর বহিষ্কাররে দাবী তুললেন।

RELATED Articles