‘রাত জমায়েতের নাটক দরকার নেই…’, মহিলাদের ‘রাতের দখল’ নেওয়ার কর্মসূচি প্রসঙ্গে কুণাল

স্বাধীনতার আগের রাতে রাজ্যজুড়ে রাস্তার দখল নিতে পথে নামছেন মহিলারা। এই নিয়ে সোশ্যাল মিডিয়ায় একাধিক পোস্ট চোখে পড়ছে। আর জি করের তরুণী চিকিৎসকের ধর্ষণ-খুনের ঘটনার প্রতিবাদে রাস্তায় নেমে প্রতিবাদ গড়ে তুলতে উদ্যত মহিলারা। গোটা রাজ্যেই নানান জায়গায় একজোট হতে চলেছেন মহিলারা। এবার এই নিয়ে মন্তব্য করলেন তৃণমূল নেতা কুণাল ঘোষ।

আর জি করের ঘটনার প্রতিবাদে যখন রাজ্যের মহিলারা রাস্তায় নামছেন। ১৪ আগস্ট রাতে জমায়েতের ডাক দিয়েছেন তারা। এদিকে আবার এই একই কর্মসূচি নিয়েছেন বাম মহিলা যুবরা। আর জি কর ক্যাম্পাসে তারা অবস্থান মঞ্চ তৈরি করেছে। তাদেরই এবার বিঁধেছেন কুণাল ঘোষ। তাঁর কথায়, “রাত জমায়েতের নাটক দরকার নেই”।  

সোশ্যাল মিডিয়ায় সিপিএম-কে আক্রমণ করে কুণাল ঘোষ লিখেছেন, “সিপিএমের বিপ্লবীরা আগে বর্ণালী দত্ত, ডাঃ অনিতা দেওয়ান, তাপসী মালিক, ধানতলা, নন্দীগ্রামের হিসেব দিক”।

এরপর রাতের জমায়েত নিয়ে মত প্রকাশ করেছেন কুণাল। তিনি বলেছেন, “রোজ রাত আর ভোরে এই বাংলায় অসংখ্য মা, বোন যাতায়াত করেন। গ্রাম থেকে স্টেশন, রেল ধরে শহর। কতরকম কাজ। দেখুন। বুঝুন। রাত জমায়েতের নাটক দরকার নেই”।

বলে রাখি, এই রাতে পথের দখল নেওয়ার মহিলাদের কর্মসূচি সম্পূর্ণ অরাজনৈতিক। রাজ্যের হাজার হাজার মহিলারা আর জি করের ঘৃণ্য ঘটনার প্রতিবাদে এই কর্মসূচিতে সামিল হবেন বলে ঠিক করেছেন। প্রথমে কলকাতার যাদবপুর, অ্যাকাডেমি ও কলেজ স্ট্রীটে এই জমায়েতের কথা থাকলেও ধীরে ধীরে রাজ্যের নানান এলাকায় এই জমায়েত হচ্ছে বলে খবর। রাজ্যজুড়ে মহিলারা রাতে পথে নামবেন।

কিন্তু এরই মধ্যে দেখা যায়, সিপিআইএম ছাত্র যুব মহিলারা মধ্যরাতে আর জি করে বিক্ষোভের ডাক দিয়েছেন।  একই বিষয়কে ব্যবহার করে আরজি কর-এর মঞ্চে অবস্থান বিক্ষোভের ডাক দিয়েছেন এসএফআই ও ডিওয়াইএফআই-এর মহিলারা। বামেদের এই বিষয়টিকেই কটাক্ষ করেছেন কুণাল রায়।

RELATED Articles