Sukhendu Shekhar Roy Commented of Women Protest for R G Kar Case: আজ বাংলার বুকে যে এক ঐতিহাসিক ঘটনা ঘটতে চলেছে, তা আর বলার অপেক্ষা রাখে না। আর জি করের ঘটনার প্রতিবাদে স্বাধীনতার প্রাক রাতে পথের দখল নিতে চলেছেন বাংলার মহিলারা। এই আন্দোলনকে সমর্থন করেছে নানান রাজনৈতিক দল। তবে এই আন্দোলন সম্পূর্ণ অরাজনৈতিক। বাংলার বুকে এমন অরাজনৈতিক আন্দোলন এই প্রথম। এবার এই কর্মসূচি নিয়ে মুখ খুললেন তৃণমূল সাংসদ সুখেন্দুশেখর রায় (Sukhendu Shekhar Roy Commented of Women Protest for R G Kar Case)।
গতকাল, মঙ্গলবার মহিলাদের এই রাত দখলের আন্দোলনকে একরকম কটাক্ষই করেছিলেন তৃণমূলের কুণাল ঘোষ। বলেছিলেন, “রাত জমায়েতের নাটকের দরকার নেই”। তবে অন্যদিকে আবার তৃণমূলের রাজ্যসভার সাংসদ সুখেন্দুশেখর রায়ের মত কিন্তু একেবারে ভিন্ন। তিনিও এই আন্দোলনে সামিল হওয়ার বার্তা দিলেন (Sukhendu Shekhar Roy Commented of Women Protest for R G Kar Case)।
সোশ্যাল মিডিয়া হ্যান্ডেলে সুখেন্দুশেখর রায় লিখলেন, “লক্ষ লক্ষ বাঙালির মতো আমার বাড়িতেও একটি কন্যা ও ছোট নাতনি রয়েছে। তাই এই ব্যাপারে আমাদের অবশ্যই সোচ্চার হওয়া উচিত। মহিলাদের প্রতি অনেক নিষ্ঠুরতা হয়েছে। আসুন একসঙ্গে প্রতিবাদ করি। তা সে যাই হোক না কেন” (Sukhendu Shekhar Roy Commented of Women Protest for R G Kar Case)।
তবে সুখেন্দুর এই পোস্টকে আবার কটাক্ষ করতে ছাড়ে নি বিজেপি। বিজেপির আইটি সেলের প্রধান অমিত মালব্যর কথায়, এটা মমতা বন্দ্যোপাধ্যায়ের এটা স্ট্র্যাটেজি।
বলে রাখি, এই রাতে পথের দখল নেওয়ার মহিলাদের কর্মসূচি সম্পূর্ণ অরাজনৈতিক। রাজ্যের হাজার হাজার মহিলারা আর জি করের ঘৃণ্য ঘটনার প্রতিবাদে এই কর্মসূচিতে সামিল হবেন বলে ঠিক করেছেন। প্রথমে কলকাতার যাদবপুর, অ্যাকাডেমি ও কলেজ স্ট্রীটে এই জমায়েতের কথা থাকলেও ধীরে ধীরে রাজ্যের নানান এলাকায় এই জমায়েত হচ্ছে বলে খবর। রাজ্যজুড়ে মহিলারা রাতে পথে নামবেন।
কিন্তু এরই মধ্যে দেখা যায়, সিপিআইএম ছাত্র যুব মহিলারা মধ্যরাতে আর জি করে বিক্ষোভের ডাক দিয়েছেন। একই বিষয়কে ব্যবহার করে আরজি কর-এর মঞ্চে অবস্থান বিক্ষোভের ডাক দিয়েছেন এসএফআই ও ডিওয়াইএফআই-এর মহিলারা।





