বাতিল হয়েছে ২০১৬-র গোটা প্যানেল, এবার ২০২০-র নিয়োগ নিয়েও উঠল দুর্নীতির অভিযোগ, SSC-র কাছে জবাব তলব হাইকোর্টের

Calcutta High Court sought report in Recruitment scam: সম্প্রতিই কলকাতা হাইকোর্টের নির্দেশে ২০১৬ সালের এসএসসি নিয়োগের গোটা প্যানেল বাতিল হয়েছে। চাকরি হারিয়েছেন ২৫,৭৫৩ জন শিক্ষক ও অশিক্ষক কর্মী। সেই মামলা গড়িয়েছে সুপ্রিম কোর্ট পর্যন্ত। সেই রেশ না কাটতেই এবার ২০২০ সালের নিয়োগের অস্বচ্ছতা নিয়েও উঠল প্রশ্ন। সেই মামলা গেল হাইকোর্টে। এই ঘটনায় এসএসসি-র কাছে রিপোর্ট তলব করেছে আদালত (Calcutta High Court sought report in Recruitment scam)

কী ঘটেছে ঘটনাটি (Calcutta High Court sought report in Recruitment scam)?

জানা গিয়েছে, ২০২০ সালের এসএলএসটি নিয়োগ ভেরিফিকেশন তালিকায় রানি সোনার নামে এক প্রার্থীর র‍্যাঙ্ক ছিল ৫১। হাওড়ার বাসিন্দা তিনি। ভেরিফিকেশন চূড়ান্ত প্রক্রিয়ার শেষে মেধা তালিকায় দ্বিতীয় স্থানে ছিলেন তিনি, এমনটাই খবর। কিন্তু বছরের পর বছর কেটেছে তাও নিয়োগপত্র পান নি তিনি।

জানা গিয়েছে, ২০২১ সালের ২৬ জুলাই ও ২০২৩ সালের ৩০ জুন রানি সোনার এসএসসির কাছে নিয়োগপত্র পাওয়ার জন্য আবেদন করেন কিন্তু কোনও লাভ হয়নি। নিয়োগপত্র দেয়নি এসএসসি। এর ফলে কলকাতা হাইকোর্টের দ্বারস্থ হন ওই প্রার্থী। এই মামলা ওঠে বিচারপতি বিশ্বজিৎ বসুর এজলাসে (Calcutta High Court sought report in Recruitment scam)। গতকাল, বুধবার ওই মামলার শুনানি ছিল।

এদিন মামলাকারী আইনজীবী আদালতে জানান, “রানি সোনার মেধাতালিকায় দ্বিতীয় স্থানে থাকলেও তাঁকে নিয়োগপত্র দেওয়া হয়নি। এসএসসির কাছে বার বার আবেদন জানানো সত্ত্বেও তারা নিরুত্তর। এসএসসি মেধাতালিকায় দ্বিতীয় স্থানাধিকারীকে নিয়োগপত্র পাওয়া থেকে বঞ্চিত করতে পারে না”।

আইনজীবীর কথা শুনে হতবাক হয়ে যান বিচারপতি। এই বিষয়ে কী কী তথ্য রয়েছে, তা তিনি জানতে চান এসএসসি-র আইনজীবী ডঃ সুতানু পাত্রের কাছে। মেধাতালিকায় দ্বিতীয় স্থানে থাকা সত্ত্বেও কেন ওই প্রার্থী চাকরি পেলেন না, তা জানতে চান বিচারপতি। কেন এসএসসি-র কাছে নিয়োগপত্রের জন্য আবেদন করেও কোনও সদুত্তর পেলেন না, তা জানতে চাওয়া হয় কমিশনের কাছে (Calcutta High Court sought report in Recruitment scam)। উত্তরে আইনজীবী জানান, এই বিষয়টি কর্তৃপক্ষের থেকে জানতে হবে। এরপরই বিচারপতি নির্দেশ দেন যে এই বিষয়ে আগামী দু’সপ্তাহের মধ্যে রিপোর্ট জমা দিতে হবে এসএসসি-কে (Calcutta High Court sought report in Recruitment scam)।  

RELATED Articles