Kunal Ghosh revealed everything: রাজ্য সাধারণ সম্পাদক পদ থেকেই তাঁকে সরিয়ে দিয়েছে তৃণমূল। আর এরপরই দলের বিরুদ্ধে সরব হয়েছেন তিনি। একের পর এক বোমা ফাটাচ্ছেন কুণাল ঘোষ। দলের নানান গোপন তথ্য ফাঁস করছেন এক এক করে (Kunal Ghosh revealed everything)। কুণালের দাবী, যারা চাকরি বিক্রির সঙ্গে যুক্ত, তারা সবাই জেলে যায়নি এখনও। তাদের মধ্যে কেউ কেউ আবার রাজ্যের মন্ত্রীও। এমন মন্তব্য করে কার দিকে ইঙ্গিত করলেন কুণাল?
গতকাল, বুধবার এক অনুষ্ঠান থেকে বিজেপি প্রার্থী তাপস রায়ের গুণগান করে কুণাল ঘোষ। আর এর ঠিক কয়েক ঘণ্টা পরই কুণালের অপসারণ হওয়ার খবর আসে। এরপর থেকেই বিস্ফোরক কুণাল। নিয়োগ দুর্নীতি নিয়ে বিস্ফোরক মন্তব্য করে তিনি বলেন (Kunal Ghosh revealed everything), “যাঁরা পাপ করে গিয়েছেন, তাঁরা সবাই জেলের মধ্যে রয়েছেন, একথা আমি মনে করি না। যে চাকরিপ্রার্থীরা রাস্তায় বসে রয়েছেন, তাঁদের প্রতি আরও আন্তরিকতার সঙ্গে ব্যবহার করা যেতে পারব”।
চাকরিপ্রার্থীদের অবস্থান বিক্ষোভ নিয়ে রাজ্য সরকারের প্রতি ক্ষোভও বর্ষণ করেন তিনি (Kunal Ghosh revealed everything)। বলেন, “মানবিকতা দেখানো উচিত ছিল। যেহেতু পাপগুলো, অনিয়মগুলো, ভুলগুলো আমাদের তরফ থেকে শুরু হয়েছিল, সেগুলিকে সামলে আরও আন্তরিকতার সঙ্গে কাজ করা যেত। মুখ্যমন্ত্রীর সঠিক রিপোর্টই পুরোপুরি দেওয়া হয়নি”।
কুণালের দাবী, নিয়োগ দুর্নীতিতে প্রাক্তন শিক্ষামন্ত্রী পার্থ চট্টোপাধ্যায় জেলবন্দি হলেও এখনও এমন অনেকেই রয়েছেন যারা চাকরি বিক্রির সঙ্গে যুক্ত কিন্তু বহাল তবিয়তে মন্ত্রিসভায় রয়েছেন (Kunal Ghosh revealed everything)। কুণালের কথায়, “চাকরি বিক্রি করে কেউ না কেউ অন্যায় করেছে। সেই লোক এখনও মন্ত্রিসভায় আছে। দলের মধ্যে এখনও বহাল তবিয়তে আছেন। যিনি চাকরি বিক্রিতে যুক্ত তিনি এখনও রাজ্যের মন্ত্রী”।
তাঁর এহেন মন্তব্যের (Kunal Ghosh revealed everything) পরই চাকরিপ্রার্থীদের আইনজীবী বিকাশরঞ্জন ভট্টাচার্য বলেন, “এতদিন সত্যকে আড়াল করার চেষ্টা করছিলেন। যেহেতু আজ ওর স্বার্থে আঘাত লেগেছে, সত্যতা স্বীকার করতে বাধ্য হচ্ছেন। তবে আজ আরেকটা মিথ্যা কথা বললেন। মুখ্যমন্ত্রীকে আড়াল করার চেষ্টা করলেন। মুখ্যমন্ত্রী কি কিছুই জানেন না? সবই জানেন। আজ ওঁ আবার মুখ্যমন্ত্রীকে বাঁচানোর চেষ্টা করলেন। তাই ওঁর কথায় খুব একটা গুরুত্ব দেওয়াই দরকার নয়।”
কুণালের মন্তব্যের (Kunal Ghosh revealed everything) প্রেক্ষিতে বর্ধমান দুর্গাপুরের বিজেপি প্রার্থী দিলীপ ঘোষের বক্তব্য, “আমরা জানি কে কত টাকা নিয়েছেন। আর ওঁ তো এতদিন দলের মধ্যে রয়েছেন, তাহলে ওঁ কেন মুখ্যমন্ত্রীকে তথ্য দিয়ে দিচ্ছেন না? আর ওঁ যদি রাজনৈতিকভাবে স্বচ্ছ হন, তাহলে ইডি-সিবিআই-কেই সব তথ্য দিয়ে দিন”।





