আচমকাই গায়েব পড়ুয়াদের ট্যাবের জন্য বরাদ্দ লক্ষ লক্ষ সরকারি টাকা, কে সরাল এই টাকা? প্রশ্নবাণে বিদ্ধ বাংলার শিক্ষা ওয়েবসাইট

আচমকাই ঘটে গেল এক বড় ঘটনা। লক্ষ লক্ষ সরকারি টাকা গায়েব। একাদশ শ্রেণীর পড়ুয়াদের ট্যাব কেনার ৭ লক্ষ টাকার হদিশ মিলছে না বলে খবর। এই ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ।

জানা গিয়েছে, সম্প্রতি রাজ্যের একাদশ শ্রেণীর পড়ুয়াদের মোবাইল ফোন কেনার টাকা দেওয়া হয় শিক্ষা দফতরের তরফে। বাংলার শিক্ষা পোর্টালে যে অ্যাকাউন্ট নম্বর নথিভুক্ত রয়েছে, সেই অ্যাকাউন্ট নম্বর অনুসারে পড়ুয়াদের কাছে পৌঁছে যায় ট্যাব কেনার টাকা। কিন্তু পূর্ব মেদিনীপুরের ৪টি স্কুলের পড়ুয়ারা অভিযোগ করেন যে তারা সেই টাকা পান নি।

সেকথা জানার পরই তদন্ত শুরু করেন জেলা শিক্ষা দফতরের আধিকারিকরা। সেই সময় জানা যায়, ওই ৪টি স্কুলের একাদশ শ্রেণীর পড়ুয়া মোট ৭০ জনের ব্যাঙ্ক অ্যাকাউন্ট নম্বর কোনওভাবে বদলে গিয়েছে। এরপরই জানা যায় আসল বিষয়টি।

জানা গিয়েছে, বাংলার শিক্ষার এই ওয়েবসাইট হ্যাক করা হয়েছে। ওয়েবসাইট হ্যাক করে বদলে দেয়া হয়েছে ওই পড়ুয়াদের ব্যাঙ্ক অ্যাকাউন্ট নম্বর। এর ফলে সরকারের তরফে যে টাকা পাঠানো হয়েছে, তা প্রতারকদের অ্যাকাউন্টে ঢুকেছে। এই ঘটনার তদন্ত শুরু করেছে রাজ্য শিক্ষা দফতর।

আরও পড়ুনঃ আর বেসরকারি হাসপাতালে চিকিৎসা করতে পারবেন না সরকারি চিকিৎসকরা, মানতে হবে সরকারের শর্ত, কড়া নির্দেশ দিল স্বাস্থ্য ভবন

যে সমস্ত পড়ুয়াদের সঙ্গে এমন ঘটনা ঘটেছে, তাদের দাবী, সমস্ত নিয়ম মেনেই সঠিক ব্যাঙ্ক অ্যাকাউন্ট নম্বরই তারা নথিভুক্ত করেছিলেন। তা কীভাবে হঠাৎ বদলে গেল, তা তারা জানেন না। আর অ্যাকাউন্ট নম্বর বদলে যাওয়ার পর টাকা কীভাবে ওই অ্যাকাউন্টে গেল, তাও বেশ রহস্যের কারণ অ্যাকাউন্ট নম্বর না মিললে টাকা যাওয়ার কথা নয়।

RELATED Articles