তৃণমূলে যাচ্ছেন লক্ষণ শেঠ? কুণাল ঘোষের সঙ্গে এক মঞ্চে কেন এই একদা বামপন্থী নেতা?

একুশের বিধানসভা নির্বাচন যত এগিয়ে আসছে ততই যেন দলবদল এর খেলা বেড়ে চলেছে। তবে এতদিন পর্যন্ত তৃণমূল থেকে বিজেপিতে চলে যাওয়া মানুষের সংখ্যাই বেশি ছিল। এইবার হয়তো একটু অন্যরকম হতে চলেছে কারণ একদা কট্টর বামপন্থী নেতা লক্ষ্মণ শেঠ যিনি পরে বিজেপি ত্যাগ করেছিলেন তিনি এবার বোধহয় ঘাসফুল শিবিরে নিজের নাম লেখাতে চলেছেন। কারণ বৃহস্পতিবার হলদিয়ার একটি অনুষ্ঠানে তৃণমূল নেতা কুণাল ঘোষের সঙ্গে এক মঞ্চে উপস্থিত হয়ে তিনি অন্য রকম বার্তা দিলেন রাজনৈতিক জগতে।

বাম আমলে হলদিয়া, তমলুক এগুলি লক্ষ্মণ শেঠের এলাকা নামেই পরিচিত ছিল। ২০০৯ সালের লোকসভা ভোটে দাঁড়িয়ে শুভেন্দু অধিকারীর কাছে পরাজিত হয়েছিলেন লক্ষ্মণ শেঠ। সেই সময়ে বিভিন্ন কেলেঙ্কারিতে তার জড়িত থাকার অভিযোগ ওঠে। নিজের রাজনীতিক কেরিয়ার একেবারেই শেষ হয়ে যায় লক্ষ্মণ শেঠের। পরে বিজেপিতে যোগদান করে লক্ষণ শেঠ আবার নতুন করে রাজনৈতিক মহলে নিজের পরিচয় ফিরে পাওয়ার চেষ্টা করলেও ব্যর্থ হন এবং দু’বছর আগে রণে ভঙ্গ দিয়ে বিজেপি ত্যাগ করেন। তারপর থেকে তিনি প্রায় হারিয়েই গিয়েছিলেন কিন্তু বৃহস্পতিবার হলদিয়ার শহীদ ক্ষুদিরাম বসুর জন্ম দিবসের একটি অনুষ্ঠানে তৃণমূল নেতা কুণাল ঘোষের সঙ্গে এক মঞ্চে পাশাপাশি তাকে বসতে দেখা যায় এবং তারপরেই ওঠে গুঞ্জন। তবে কি এবার মমতাপন্থী হচ্ছেন লক্ষণ শেঠ?

তবে রাজনৈতিক বিশেষজ্ঞরা বলছেন অন্য কথা। যেহেতু এখন শুভেন্দু অধিকারী তৃণমূলের সঙ্গ ত্যাগ করতে চাইছেন তাই তার প্রতিপক্ষ হিসাবে লক্ষ্মণ শেঠকে দলে টেনে নিয়ে শিশির অধিকারী পুত্রকে বার্তা দিতে চাইছেন মমতা বন্দ্যোপাধ্যায়, এরকমটাই মত ওয়াকিবহাল মহলের। যদিও কুণাল ঘোষ এই বিষয়ে কোনো মন্তব্য করতে নারাজ এবং তিনি এই বিষয়টিকে পাত্তাই দিতে চাইছেন না। ভবিষ্যতে কী হবে তা এখনই বলা যাচ্ছে না কিন্তু লক্ষ্মণ শেঠ যদি তৃণমূলে যোগদান করেন তাহলে সেটি হবে ঐতিহাসিক ঘটনা, সেটা ঠিক না ভুল সময়ই বলবে।

RELATED Articles