চলতি মাসে লক্ষ্মীর ভাণ্ডারে ঢুকল ১০০০ টাকা, খুশির হাওয়া মহিলা মহলে, অকাল দোলে মাতলেন রাজ্যের মহিলারা

দোল উৎসবের মেতে উঠেছিল গোটা বাংলা। বাদ যায়নি পশ্চিমবঙ্গের কেউই।‌ গতকাল আবার অকাল দোল উৎসবে মেতে উঠল বৈদ্যবাটি এলাকার মহিলারা। আগেই লক্ষ্মীর ভান্ডারের (Lakshmir Bhandar) ভাতা দ্বিগুণ হওয়ার ঘোষণা করেছিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। মুখ্যমন্ত্রীর ঘোষণা অনুযায়ী, প্রথম দিন থেকেই কার্যকর হবে সেই ভাতার দ্বিগুণতা।

মুখ্যমন্ত্রী বলেছিলেন প্রতিমাসের কয়লা তারিখে লক্ষ্মীর ভান্ডারের (Lakshmir Bhandar) ভাতা মহিলাদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে ঢুকে যাবে। পয়লা এপ্রিল যেহেতু ব্যাঙ্ক বন্ধ ছিল, তাই এপ্রিলের ২ তারিখ টাকা ঢোকার কথা। কথামতো তাকাও ঢুকে গিয়েছে মহিলাদের অ্যাকাউন্টে। সেই দিনটাকে এই স্মরণীয় করে রাখতে বৈদ্যবাটি মহিলাদের এই প্রচেষ্টা।

এই দিন স্মরণীয় করে রাখতে সবুজ আবির মেখে উল্লাস মেতেছে বৈদ্যবাটি পুরসভার ১৭ নম্বর ওয়ার্ডের মহিলারা। বৈদ্যবাটির পরিস্থিতি ছিল যেন অকাল দোল। বাড়ি বাড়ি গিয়ে আবির মাখানো হয়েছে খাওয়ানো হয়েছে মিষ্টিও। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের ঘোষণা অনুযায়ী লক্ষ্মীর ভান্ডারের (Lakshmir Bhandar) টাকা হয়েছে সাধারণ মহিলাদের ৫০০ টাকা থেকে ১০০০ টাকা ও এসটি এসসি মহিলাদের ১০০০ থেকে ১২০০ টাকা বাড়ানো হয়েছে লক্ষী ভন্ডারের টাকা। ভাতা বাড়তে খুশি মহিলারা।

বৈদ্যবাটির বাসিন্দা গৃহবধূ শ্রাবণী ওরাও বলেন, “আগে ৫০০ পেতাম এখন হাজার টাকা করে পাচ্ছি। এতে অনেকটাই উপকার হবে। ছেলের পড়াশোনার খরচ দিতে পারব। দরকারে স্বামীর কাছে চাইতে হতো এখন সেটা আর হবে না।”

বৈদ্যবাটি পুরসভার ১৯ নম্বর ওয়ার্ডের পৌর সদস্যা ও সভানেত্রী পৌষালী ভট্টাচার্য বলেন, “বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় কল্পতরু। তিনি সবসময় বাংলার মা-বোনেদের পাশে রয়েছেন। লক্ষী ভান্ডারের টাকা ৫০০ কে বেড়ে হাজার টাকা হয়েছে এবং প্রত্যেকের অ্যাকাউন্টে ঢুকেছে। এসটি, এসসি মহিলাদের হাজার টাকা থেকে বারোশো টাকা করা হয়েছে। সেই আনন্দেই সারা রাজ্য জুড়েই এই বিজয় উৎসব পালন করা হচ্ছে, বাদ যায়নি বৈদ্যবাটি। আমরা লক্ষ্মীর ভান্ডার (Lakshmir Bhandar) ও সবুজ আবীর নিয়ে উপভোক্তাদের বাড়ি বাড়ি পৌঁছে যাচ্ছি। সেখানে মহিলাদের আবির মাখিয়ে ও মিষ্টি মুখ করিয়ে অকাল হোলিতে মেতে উঠছি।”

বৈদ্যবাটির সভানেত্রী পৌষালী ভট্টাচার্য বলেন, “৩০ শতাংশ মহিলা কর্মরত এবং ৭০ শতাংশ মহিলা গৃহবধূ। লক্ষ্মীর ভান্ডারের (Lakshmir Bhandar) হাজার টাকা তাদের কাছে গুরুত্বপূর্ণ। সংসার চালাতে হাজার টাকা অনেকটাই মূল্যবান।”

আরও অন্যান্য খবর