রাজ্যে সপ্তম দফার ভোট গ্রহণ পর্ব আজ। শেষ দফায় ভোট রয়েছে কলকাতা দক্ষিণেও। গরমাগরম ভোট আবহে ফের অভিযোগ উঠল লোকসভা নির্বাচনের (Lok Shabha Election 2024) শেষ দফায় সিপিএম (CPIM) এজেন্ট সেজে বুথে এলেন স্থানীয় তৃণমূল নেতা (TMC Leader)। এমনই অভিযোগ জানিয়েছেন সিপিএম প্রার্থী সায়রা শা হালিম (Saira Shah Halim)।
কলকাতা দক্ষিণ লোকসভা কেন্দ্রের পিকনিক গার্ডেনের ২৬৬ নম্বর বুথে এদিন ফের ধরা পড়লেন সিপিএমের ভুয়ো এজেন্ট। স্থানীয় লোকসভা নির্বাচনের সিপিএম প্রার্থী সায়রা শা হালিম তাঁকে প্রশ্ন করতেই, উত্তর না দিয়ে ছুটে পালান ওই ব্যক্তি। তৃণমূলের বিরুদ্ধে ভুয়ো এজেন্ট বসানোর অভিযোগ করেন সিপিএম প্রার্থী।
এদিন বুথে তদারকি করতে এসেছিলেন বাম প্রার্থী শায়রা। বুথে একজনকে সন্দেহজনক বলে মনে হওয়ায় তাঁকে সরাসরি প্রশ্ন করেন তিনি। কোনো বাক্যব্যয় না করে সটান দৌড় লাগান ওই ব্যক্তি। তাঁকে ধাওয়া করেন সায়রা। নিরাপত্তারক্ষীরা জানান, ফাঁকি দিয়ে বুথে ঢুকে পড়েন ওই ব্যক্তি।
ইতিপূর্বে, ভুয়ো সিপিএম এজেন্ট সেজে বুথে হাজির তৃণমূল নেতাকে হাতেনাতে ধরেছিলেন ডায়মন্ড হারবার লোকসভা কেন্দ্রের সিপিএম প্রার্থী প্রতীকউর রহমান। অভিযোগ উঠেছিল ওই কেন্দ্রের জন্য নির্ধারিত সিপিএম প্রার্থী আক্রান্ত হওয়ার দরুন বুথে আসতে দেরি করে। সেই ফাঁকে সিপিএমের এজেন্ট সেজে বুথে ঢুকে পড়েন তৃণমূল নেতা বিশ্বনাথ নস্কর। ধরতে গেলে ধাক্কা দিয়ে চম্পট দেয় সে।





“হিরণের বাড়িতে দু’টো বউ, সোহমের কিন্তু একটাই বউ…” দলীয় প্রার্থীর প্রশংসা করে, বিপক্ষ তারকা প্রার্থীকে খোঁচা অভিষেক বন্দ্যোপাধ্যায়ের! নির্বাচনের প্রাক্কালে শাসকদল বনাম বিজেপির সংঘাতে উত্তেজনা তুঙ্গে!