গরম থেকে অবশেষে মুক্তি! আর কিছুক্ষণের মধ্যেই শুরু হবে বৃষ্টি, বৃহস্পতিবার থেকে ভারী বৃষ্টিতে ভাসবে গোটা দক্ষিণবঙ্গ

ক্যালেন্ডারে আষাঢ় মাস এসে গেলেও দক্ষিণবঙ্গে বর্ষা আসেনি। আবহাওয়া দপ্তরের পূর্বাভাস মতো হচ্ছে না বৃষ্টি (Rain possibility)। গরমে নাজেহাল দক্ষিণবঙ্গের মানুষজন। গত কয়েকদিন ধরে দক্ষিণবঙ্গে তাপমাত্রা খুব একটা বেশি না হলেও আর্দ্রতাজনিত অস্বস্তি রয়েছে। ‌ কলকাতা সহ দক্ষিণবঙ্গের জেলায় জেলায় অস্বস্তিকর পরিবেশ। আজ কী বৃষ্টি হতে চলেছে কলকাতা সহ দক্ষিণবঙ্গের জেলায় জেলায়।

আবহাওয়া দপ্তর মঙ্গলবার পূর্বাভাস দিয়েছিল, বুধবার ভোরের দিকে কলকাতায় বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টি হতে পারে (Rain possibility)। কিন্তু সকাল থেকেই মেঘলা আকাশ তবে বৃষ্টির দেখা নেই। দক্ষিণবঙ্গে বর্ষা প্রবেশের অনুকূল পরিবেশ তৈরি হয়েছে জানিয়েছে আবহাওয়া দপ্তর। আগামী কয়েকদিন দক্ষিণবঙ্গের জেলায় জেলায় হালকা থেকে মাঝারি প্রাক বর্ষার বৃষ্টির সম্ভাবনা রয়েছে। ‌

৩১ শে মে থেকে ইসলামপুরে থমকে রয়েছে দক্ষিণ পশ্চিম মৌসুমি বায়ু। তাই বুধবারে দক্ষিণবঙ্গে ভারী বৃষ্টির সম্ভাবনা (Rain possibility) নেই। বৃহস্পতিবার থেকে বৃষ্টি হতে পারে বলে জানা যাচ্ছে। মৌসুমী বায়ু আগামী তিন চার দিনের মধ্যে দক্ষিণবঙ্গের জেলায় জেলায় প্রবেশ করবে। যার জেরে দক্ষিণবঙ্গের জেলায় প্রাক বর্ষার বৃষ্টি শুরু হতে পারে। আগামী কয়েক দিন কলকাতা সহ দক্ষিণবঙ্গের অন্যান্য জেলাগুলিতে ঝড়-বৃষ্টির পূর্বাভাস রয়েছে।

আজ বুধবার কলকাতার সর্বনিম্ন তাপমাত্রা ৩০.৪ ডিগ্রি সেলসিয়াস, যা স্বাভাবিকের থেকে ৩.৪ ডিগ্রি সেলসিয়াস বেশি। মঙ্গলবার শহরের সর্বোচ্চ তাপমাত্রা ছিল ৩৫.৩ ডিগ্রি সেলসিয়াস, যা স্বাভাবিকের থেকে ১.৫ ডিগ্রি সেলসিয়াস বেশি। বুধবার থেকে কলকাতায় হালকা বৃষ্টি (Rain possibility) শুরু হতে পারে বলে অনুমান আবহাওয়াবিদদের। সপ্তাহান্তের আগে ভারী বৃষ্টির সম্ভাবনা নেই।

দক্ষিণবঙ্গে বৃষ্টির (Rain possibility) দেখা নেই এদিকে উত্তরবঙ্গে একনাগাড়ে ভারী বৃষ্টিপাত হয়ে চলেছে। আগামী কয়েক দিন উত্তরের জেলাগুলিতে দুর্যোগপূর্ণ পরিস্থিতি বজায় থাকবে। উত্তরবঙ্গের একাধিক জেলায় ভারী থেকে অতি ভারী বৃষ্টির পূর্বাভাস রয়েছে। যার জেরে জারি করা হয়েছে সতর্কতা। উত্তরের পার্বত্য অঞ্চলে বৃষ্টি হলেও আজ মালদা ও উত্তর দক্ষিণ দিনাজপুরে বৃষ্টির সম্ভাবনা কিছুটা কম। তবে বৃষ্টিপাত বাড়বে আলিপুরদুয়ার, জলপাইগুড়ি এবং কোচবিহার জেলায়।

আরও অন্যান্য খবর