Light to Moderate Rain over South Bengal: দক্ষিণবঙ্গে ভারী বৃষ্টির সম্ভাবনা নেই। বিগত কয়েক সপ্তাহের আবহাওয়া পরিস্থিতি অনুযায়ী, আগামী কয়েকদিন আবহাওয়া দক্ষিণবঙ্গে একই রকম থাকবে। কলকাতা সহ বিভিন্ন জেলায় বিক্ষিপ্তভাবে হালকা থেকে মাঝারি বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে (Light to Moderate Rain over South Bengal)। তবে সমুদ্র উত্তাল থাকবে বলে মৎস্যজীবীদের জন্য সতর্কবার্তা জারি করা হয়েছে।
আলিপুর আবহাওয়া দফতর থেকে জানানো হয়েছে, এই মুহূর্তে গাঙ্গেয় পশ্চিমবঙ্গ ও বাংলাদেশের উপর একটি ঘূর্ণাবর্ত অবস্থান করছে। সক্রিয় মৌসুমী অক্ষরেখা বাংলার ওপর দিয়ে বঙ্গোপসাগরে প্রবেশ করেছে। এর ফলে মধ্য বঙ্গোপসাগর উত্তাল থাকবে। ৪০ থেকে ৬০ কিলোমিটার প্রতি ঘণ্টা গতিবেগে দমকা ঝড়ো হাওয়া বইতে পারে (Light to Moderate Rain over South Bengal)। তাই আগামী ২৪ ঘণ্টায় উত্তর ও পশ্চিম মধ্য বঙ্গোপসাগরে মৎস্যজীবীদের সমুদ্রে যাওয়া নিষেধ করা হয়েছে।
শুক্রবার দক্ষিণবঙ্গের পূর্ব ও পশ্চিম মেদিনীপুর, ঝাড়গ্রাম এবং বাঁকুড়া জেলায় মাঝারি থেকে ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে। কলকাতা সহ সমস্ত জেলাতেই বজ্রবিদ্যুৎ সহ হালকা থেকে মাঝারি বৃষ্টির পূর্বাভাস দেওয়া হয়েছে (Light to Moderate Rain over South Bengal)। আগামী সাতদিন দক্ষিণবঙ্গে স্বাভাবিক বা স্বাভাবিকের থেকে একটু বেশি বৃষ্টিপাত হতে পারে। তবে রবিবারের পর থেকে বৃষ্টির পরিমাণ ক্রমশ কমতে শুরু করবে।
অন্যদিকে, উত্তরবঙ্গে আগামী দু’দিন বৃষ্টির সম্ভাবনা কম। বজ্রবিদ্যুৎ সহ বিক্ষিপ্তভাবে দু-একটি জায়গায় বৃষ্টিপাত হতে পারে। তবে শনিবার থেকে সোমবার পর্যন্ত দার্জিলিং, কালিম্পং, আলিপুরদুয়ার, কোচবিহার এবং জলপাইগুড়ি জেলায় বৃষ্টির পরিমাণ বাড়তে পারে।
আজ কলকাতায় আংশিক মেঘলা আকাশ বিরাজমান। জলীয় বাষ্পের উপস্থিতির কারণে আর্দ্রতা জনিত অস্বস্তি অনুভূত হবে। তবে ভারী বৃষ্টির সম্ভাবনা নেই কলকাতায়। সোমবার থেকে বৃষ্টির পরিমাণ বাড়তে পারে। শুক্রবার কলকাতার সর্বনিম্ন তাপমাত্রা ২৮.১ ডিগ্রি সেলসিয়াস এবং সর্বোচ্চ তাপমাত্রা ৩১.৪ ডিগ্রি সেলসিয়াস ছিল। দক্ষিণবঙ্গে আগামী কয়েকদিন হালকা থেকে মাঝারি বৃষ্টিপাতের সম্ভাবনা থাকলেও ভারী বৃষ্টির সম্ভাবনা কম (Light to Moderate Rain over South Bengal)। মৎস্যজীবীদের জন্য সমুদ্রে যাওয়ার নিষেধাজ্ঞা জারি করা হয়েছে।





