চাকরির শর্ত! অফিসের পর বসের সঙ্গে ‘বিশেষ’ কিছু সময় কাটাতে হবে, তবেই মিলবে চাকরি, ইন্টারভিউতে তরুণীকে প্রস্তাব সংস্থার

Woman Employee was Asked to Spend Quality Time with Office Boss during Interview: আজ একবিংশ শতাব্দীতে পৌঁছেও মহিলাদের জন্য বাইরের জগতটা যেন এখনও নিরাপদ নয়। ট্রামে, বাসে, রাস্তায়, অফিসে প্রতিনিয়ত মহিলাদের কতই না অপ্রীতিকর পরিস্থিতির সম্মুখীন হতে হয়। অফিসে নানান হেনস্থা, মহিলাদের সঙ্গে খারাপ আচরণ এমন নিদর্শন নেহাতই কম নয়। আর এবার এক তরুণীকে সরাসরি দেওয়া হল কুরুচিকর প্রস্তাব (Woman Employee was Asked to Spend Quality Time with Office Boss during Interview)। সেই প্রস্তাবে রাজি হলেই নাকি চাকরি একদম পাক্কা!

সবেমাত্র স্নাতক পাশ করেছিলেন তরুণী। চোখে একরাশ স্বপ্ন নিজের পায়ে দাঁড়ানোর। নিজের স্বপ্নকে ছুঁতে যাওয়ার প্রথম পদক্ষেপেই যে এভাবে তাঁকে হোঁচট খেতে হবে, তা হয়ত তরুণী ভাবতেও পারেন নি। ভালো চাকরি পেতে কে না চায়! কিন্তু তা বলে সেই চাকরির বিনিময়ে এমন শর্ত, তা তো মেনে নেওয়া যায় না (Woman Employee was Asked to Spend Quality Time with Office Boss during Interview)।   

চাকরির খোঁজে এক নামকরা ওয়েবসাইটের দ্বারস্থ হয়েছিলেন পাকিস্তানের এক তরুণী আদিনা হিরা। সেই ওয়েবসাইটের মাধ্যমেই চাকরির ইন্টারভিউয়ের ডাক পান তরুণী। কিন্তু সেই ইন্টারভিউতে গিয়ে তাঁকে যে পরিস্থিতিতে পড়তে হল, তা অবর্ণনীয়। নিজের সেই অভিজ্ঞতা সোশ্যাল মিডিয়া হ্যান্ডেলে ভাগ করে নিলেন আদিনা (Woman Employee was Asked to Spend Quality Time with Office Boss during Interview)।  

টুইটারে পোস্ট ক্ত্রে ওই তরুণী জানান, ইন্টারভিউয়ের সময় তাঁকে প্রস্তাব দেওয়া হয় যে বসের সঙ্গে তাঁকে ‘বিশেষ’ সময় কাটাতে হবে অফিসের পর। তাঁকে নাকি এটাও বলা হয় যে সেটিও নাকি অফিসের কাজেরই অংশ। নিজের এই অভিজ্ঞতার কথা জানিয়ে আদিনা লিখেছেন, পাকিস্তানে চাকরির বাজার এমনই খারাপ। আর মহিলাদের ক্ষেত্রে তো তা আরও বেশি কঠিন। চাকরির জন্য নাকি মহিলাদের এমন প্রস্তাব দেওয়া হয়েই থাকে বলে জানান ওই তরুণী (Woman Employee was Asked to Spend Quality Time with Office Boss during Interview)

আদিনা লিখেছেন, “পাকিস্তানে মেয়ে হয়ে বেঁচে থাকাই কঠিন। তার উপর এই ধরনের অভিজ্ঞতা। কে জানে আরও কত মেয়েকে এই ধরনের প্রস্তাব দেওয়া হয়েছে” (Woman Employee was Asked to Spend Quality Time with Office Boss during Interview)

আদিনার এই পোস্ট নিয়ে চর্চা শুরু হতেই সেই পোস্টের জবাবও দিয়েছে অভিযুক্ত সংস্থা। তাদের আবার পাল্টা দাবী, “যে চাকরির কথা বলা হচ্ছে, তেমন কোনও বিজ্ঞাপন আমাদের সংস্থার তরফ থেকে দেওয়া হয়নি। যাঁর কথা বলা হয়েছে এমন কোনও কর্মীও আমাদের সঙ্গে যুক্ত নন। আমরা ইতিমধ্যেই আইনি সাহায্য নিয়েছি। সবাইকে এই ধরনের বিভ্রান্তিকর বিজ্ঞাপন থেকে সাবধান করছি”।

আরও অন্যান্য খবর