তৃণমূল পঞ্চায়েত ক্যান্টিনেই রমরমিয়ে বিক্রি হচ্ছে ম’দ, চলছে দেদার ম’দ্য’পান, স্থানীয়দের বিক্ষোভে উত্তেজনা বসিরহাটে

পঞ্চায়েত ক্যান্টিনেই বিক্রি হচ্ছে ম’দ। তা নিয়েই উত্তপ্ত হল এলাকা। পঞ্চায়েত নির্বাচনের আগে এমন অভিযোগের জেরে শোরগোল পড়ে গ্রাম বাংলায়। গ্রামবাসীরা অভিযোগ, পঞ্চায়েত ক্যান্টিনে দেদার বিক্রি হচ্ছে ম’দ, চলছে ম’দ্য’পান।

গ্রামবাসীদের অভিযোগ, সন্ধ্যা নামলেই বাইরে থেকে লোকজন জড়ো হয়। আর ওই ক্যান্টিনে ম’দ্য’পানের আসর বসে। এমনই অভিযোগ জানান বাসিন্দারা। তারা গত বুধবার বেশি রাতে বসিরহাটের পিঁফা পঞ্চায়েতের সামনে বিক্ষোভ দেখান। তবে শুক্রবার এই খবরটি প্রকাশ্যে আসে।

পুলিশ সূত্রে খবর অনুযায়ী, এই ক্যান্টিন থেকে গিয়ে একজনকে আটক করা হয়েছে। বেশ কয়েক বোতল দেশি ম’দ বাজেয়াপ্ত করা হয়েছে বলে খবর। এগুলি এখানে কেমন করে এল, তা খতিয়ে দেখা হচ্ছে। কারা এখানে এই আসর বসাত?‌ তাও তদন্ত করে দেখা হচ্ছে। এই ঘটনাকে কেন্দ্র করে উত্তেজনা ছড়িয়েছে এলাকায়। বসিরহাটের পিঁফা পঞ্চায়েতের অফিস ক্যান্টিনে ম’দ বিক্রি হচ্ছে বলে অভিযোগ জমা পড়েছে।

স্থানীয় সূত্রে খবর, এই নিয়ে পঞ্চায়েত উপপ্রধান ও তৃণমূলের অঞ্চল সভাপতিকে বেশ কয়েকবার সতর্ক করা হয়েছে। কিন্তু তাতে কোনও লাভ হয়নি। রাতের অন্ধকারে চলতেই থাকে ম’দ বিক্রি ও ম’দ্য’পান। এদিন গভীর রাতে বাইরে থেকে লোকজন এসে ম’দ্য’পান করছিল।

সেই সময় এলাকার কিছু লোক তা দেখতে পায়। তখনই পঞ্চায়েত অফিসের সামনে গিয়ে বিক্ষোভ দেখায় তারা। ঘণ্টাখানেক ধরে চলে বিক্ষোভ। খবর পেয়ে পুলিশ পৌঁছয় ঘটনাস্থলে। জানা গিয়েছে, ক্যান্টিনের ভিতরে তল্লাশি চালিয়ে পাঁচটি দেশি মদের বোতল উদ্ধার হয়েছে।

ক্যান্টিনের মালিককে আটক করেছে পুলিশ। আর এই বিষয়ে বিজেপির জেলা যুব সভাপতি পলাশ সরকার বলেন, “রাজ্যে আইনশৃঙ্খলার অবনতি হয়েছে। তাই সরকারি জায়গায় মদ বিক্রি করতে সাহস পাচ্ছে লোকজন”।‌ এই অভিযোগ অস্বীকার করে বসিরহাট দক্ষিণের বিধায়ক ডাঃ সপ্তর্ষি বন্দ্যোপাধ্যায় পাল্টা বলেন, “‌পরিকল্পনা করে তৃণমূল কংগ্রেসকে বদনাম করার চেষ্টা করা হচ্ছে”।

RELATED Articles