পুজোর সময় দেদার ‘তরল’ উল্লাস, রাজ্যে রেকর্ড ম’দ বিক্রি দুর্গাপুজোর সময়, প্রতিদিন বিক্রি হল গড়ে প্রায় ১০০ কোটির ম’দ

করোনা অতিমারি কাটিয়ে দু’বছর পর ফের চেনা ছন্দে ফিরেছিল দুর্গাপুজো। সেই কারণেই বোধ হয় তরল উল্লাসও একটু বেশিই হয়েছে। পুজোর সময় রেকর্ড ম’দ বিক্রি হল রাজ্যজুড়ে।

সপ্তমী অর্থাৎ ২রা অক্টোবর ছিল মহাত্মা গান্ধীর জন্মদিন। সেদিন ‘ড্রাই ডে’ থাকায় বিক্রি বন্ধ ছিল। তবে পঞ্চমী, ষষ্ঠী, অষ্টমী, নবমী, ও দশমীতে যে পরিমাণ ম’দ বিক্রি হয়েছে, তা রেকর্ড। এর পাশাপাশি এই বছর বিয়ারেও যেন তুফান এসেছিল পুজোর সময়। অন্যান্য বছর পুজোতে যে পরিমাণ বিয়ার বিক্রি হয়, সেই তুলনায় এই বছর দ্বিগুণ বিয়ার বিক্রি হয়েছে বলে জানাচ্ছে আবগারি দফতর।

আবগারি দফতর সূত্রে খবর অনুযায়ী, পঞ্চমীতে ম’দ বিক্রি হয়েছে প্রায় ৯০ কোটি টাকার। ষষ্ঠীতে তা সামান্য বেড়ে হয় ৯২ কোটি। সপ্তমীতে বন্ধ ছিল মদ বিক্রি কারণ সেদিন ছিল গান্ধী জয়ন্তী। অষ্টমীতে যেন আবার দু’দিনের ম’দ একদিনে বিক্রি হয়েছে। সূত্রের খবর, অষ্টমীতে ১১২ কোটি টাকার ম’দ বিক্রি হয়েছে। নবমীতে ১০৮ কোটি ও দশমীতে ১০৩ কোটি টাকার ম’দ বিক্রি হয়েছে গোটা রাজ্যে।

অন্যদিকে, রাজ্যে বিয়ার বিক্রি হয়েছে হয়েছে ১৭ লক্ষ কেস। এটা সেপ্টেম্বরের বিক্রি হলেও তা খুচরো বিক্রেতারা পুজোর স্টক হিসেবে তুলেছিলেন বলেই ধরে নেওয়া হচ্ছে। অন্য মাসে ৮ লক্ষ কেস বিয়ার গড়ে বিক্রি হয়। ৬৫০ মিলি লিটার বোতলের বিয়ার বিক্রির পাশাপাশি ৩৩০ মিলি লিটারের বিয়ার বিক্রি যথেষ্ট ছিল এবার।

গোটা সেপ্টেম্বর মাসে রাজ্যে ২৩০০ কোটি টাকার ম’দ বিক্রি হয়েছে। এর থেকে সরকারের কোষাগারে ঢুকেছে ১৫০ কোটি টাকা। এই বিক্রি অন্যান্য সেপ্টেম্বরের তুলনায় ৩০ শতাংশ বেশি বলেই জানা যাচ্ছে।

RELATED Articles