ভারতীয় রেলে ভ্রমণ করতে গিয়ে অনেক যাত্রীই অভিযোগ করেন যে ট্রেন বেশ লেট করে। আর এর জন্য তাদের কাছাকাছি কোনও হোটেলে গিয়ে বেশ খানিকটা সময় অপেক্ষা করতে হয়। কিন্তু জানেন কী, ভারতীয় রেলওয়ের অনেক স্টেশনেই রয়েছে বিলাসবহুল কক্ষ যেখানে আপনি চাইলে আরাম করতে পারেন।
একেবারে ফাইভ স্টার হোটেলের মতোই রুমের ব্যবস্থা করে রাখে ভারতীয় রেল তাও আবার খুবই কম খরচে। মাত্র ৪০ টাকা খরচ করেই বিলাসবহুল এক রুমে কিছুটা জিরিয়ে নিতে পারবেন আপনি। বেশিরভাগ মানুষই এই সুবিধার কথা জানেন না। সেই কারণে এই সুবিধাও নিতে পারেন না তারা।
স্টেশনে এমন একটি রুম বুক করার জন্য আপনার প্রয়োজন পড়বে একটি কনফার্ম টিকিটের৷ আপনি যে ট্রেনে ভ্রমণ করছেন তার কনফার্ম টিকিটের PNR নম্বর দিয়েই রেলওয়ে স্টেশনে রুম বুকিং করতে পারবেন আপনি। এই রুম বুক করার জন্য আপনাকে রেলওয়ের ওয়েবসাইটে যেতে হবে। সেই ওয়েবসাইটটি হল- https://www.rr.irctctourism.com/#/home)।
এই ওয়েবসাইটের মাধ্যমে আপনি এসি বা নন-এসি দু’ধরণের রুমের সুবিধাই পাবেন। এই রুমগুলির সুবিধা পেতে আপনাকে খরচ করতে হবে ২০ থেকে ৪০ টাকা মাত্র। এই সুবিধাটি বেশিরভাগ দেওয়া হয় শীতের মরশুমের যাত্রীদের জন্য। কারণ ওই সময় কুয়াশার কারণে দেরিতে চলে ট্রেন। সাধারণ টিকিট কেটেও এই রুম বুক করতে পারবেন আপনি।
তবে এই ক্ষেত্রে একটি শর্ত হল, আপনাত্র যাত্রাপথের দূরত্ব হতে হবে ৫০০ কিলোমিটারের বেশি। আগে গেলে আগে সুবিধা পাবেন যাত্রীরা। শুধু তাই-ই নয়, এই সমস্ত স্টেশনের কক্ষগুলিতে কোনও বাধা ছাড়াই পুরো ২ দিন থাকতে পারবেন। এমন রুম বেশিরভাগ বড় বড় স্টেশনেই থাকে।





