দু’দিন আগেই মদন মিত্র (Madan Mitra) ‘অস্ত্র প্রশিক্ষক’ নিয়ে যে মন্তব্য করেছিলেন, তা নিয়ে রাজ্য-রাজনীতিতে বেশ আলোড়ন পড়েছে। বিরোধীরা (opposition) তাঁর এহেন মন্তব্যের প্রতিবাদ জানান। বাদ যান নি কলকাতা পুরসভার মেয়র তথা রাজ্যের মন্ত্রী ফিরহাদ হাকিমও (Firhad Hakim)। তিনিও মদনের এই মন্তব্যের জন্য কটাক্ষ করেন। এবার ফিরহাদকে পাল্টা দিলেন মদনও।
প্রসঙ্গত, গত শনিবার নৈহাটির রাজেন্দ্রপুর মহিলা তৃণমূল পরিচালিত একটি সভায় অংশ নেন মদন মিত্র। সেই সভায় তিনি বলেন, ‘‘দিলীপবাবু বলেছেন, ওঁরা ওঁদের কর্মীদের ঘরে ঘরে অস্ত্র পৌঁছে দিচ্ছেন। তবে অস্ত্র কোথায় পৌঁছচ্ছে জানতে পারলে আমাদের ভালই হবে। আমাদের কর্মীরা গিয়ে ওগুলো নিয়ে নেবে। আমাদের কাছে ভাল প্রশিক্ষক রয়েছে। তাঁরা প্রত্যেকেই প্রাক্তন সেনা কর্মী এবং কর্নেল। আমাদের কর্মীরা ওই বন্দুক নিয়ে প্র্যাকটিস করবে যাতে সেগুলো বিজেপি ব্যবহার করতে না পারে। আমাদের কর্মীরা বন্দুকে গুলি ঢোকাতে এবং বার করতেও শিখবে”।
মদন মিত্রের এহেন মন্তব্যের জেরে বেশ বিতর্ক তৈরি হয় রাজ্যে। কামারহাটির বিধায়ককে ‘গ্যাংস্টার’ বলে কটাক্ষ করেন বিজেপি নেতা দিলীপ ঘোষ। শুধু বিরোধী শিবিরই নয়, মদনের এহেন মন্তব্যের বিরোধিতা করেন কলকাতা পুরসভার মেয়র ফিরহাদ হাকিমও।
তাঁর কথায়, “পাগলে কী না বলে, ছাগলে কী না খায়। অভিষেক বন্দ্যোপাধ্যায় যা বলছেন সেটাই দলের বক্তব্য। আমরা চাই শান্তিপূর্ণ ভোট হোক। মানুষ নিজের ভোট দেবেন। বিরোধীরা উত্তপ্ত করার চেষ্টা করছে। আমরা পুলিশ প্রশাসনের সাহায্যে ব্যবস্থা নেব। তবে একথা বলা উচিত না”।
এবার ফিরহাদের কটাক্ষের পাল্টা দিলেন মদনও। তিনি বলেন, “ফিরহাদ আর আমি একই দল করি। আমরা দুই ভাই। আমি ছাগল হলে উনিও তাই। ফিরহাদ যেমন নির্বাচিত ফিরহাদ, আমিও তেমন নির্বাচিত বিধায়ক”।
বলে রাখি, সামনেই পঞ্চায়েত নির্বাচন। এর আগে সমস্ত রাজনৈতিক দলগুলিই নিজেদের মতো করে প্রস্তুতি শুরু করে দিয়েছে। একে অপরকে শানাতে কসুর করছে না কেউই। তবে একই দলের দুই নেতা মদন ও ফিরহাদের এই বাদানুবাদ যেন ভোটের পরিস্থিতিকে একটু বেশিই উত্তপ্ত করে তুলেছে।





“আগে হিন্দু, তারপর বাঙালি…যে রক্ষা আমাদের রক্ষা করবে, আমি তাদের দলে” “আমি হিন্দুস্থান চাই” বাংলায় পদ্মফুলের উত্থানেই খুশি অভিজিৎ ভট্টাচার্য! বিজেপির সাফল্যের পর খুললেন মুখ! গায়কের মন্তব্যে তোলপাড় নেটদুনিয়া!