ফের একবার বেফাঁস মন্তব্য করে বসলেন মদন মিত্র। এর জেরে ফের একবার বিতর্কে পড়ল ঘি। এবার তাঁর মন্তব্য অনুব্রত মণ্ডল ও সিবিআইকে ঘিরে।
আজ, অক্ষয় তৃতীয়ার দিন দক্ষিনেশ্বরে পুজো দিতে আসেন মদন মিত্র। সেখানেই অনুব্রত মণ্ডলকে নিয়ে বেফাঁস মন্তব্য করে মদন মিত্র বলেন, “সিবিআই যখন আসে, তখনই অনুব্রত মন্ডল অসুস্থ হয়ে যায়। আবার অনুব্রত মন্ডল অসুস্থ হলেই CBI আসে”। তাঁর এই মন্তব্য যে ফের নতুন করে বিতর্ক উসকে দেবে, তা আর বলার অপেক্ষা রাখে না।
শুধুমাত্র অনুব্রত মণ্ডলকে সিবিআইয়ের তলব না তাঁর হাজিরা দিতে না যাওয়ার জন্য শারীরিক অসুস্থতার কারণ দেখানো, তা নিয়ে ইঙ্গিতপূর্ণ মন্তব্য করেই থেমে থাকেন নি কামারহাটির বিধায়ক। তিনি এদিন আরও বলেন, “এর আগে অভিষেক বন্দ্যোপাধ্যায় এবং রুজিরা বন্দ্যোপাধ্যায় ও সিবিআই-এর মুখোমুখি হয়েছিলেন। অনুব্রত মন্ডলেরও উচিত সিবিআইকে ফেস করা”।
মদন মিত্র এদিন জানান যে আজ তিনি সকলের মঙ্গলের জন্য দক্ষিণেশ্বরে পূজো দিতে এসেছিলেন। দলের নতুন কার্যালয় হচ্ছে, সেই মঙ্গল কামনা করেই এদিন পুজো দেন তিনি, এমনটাই জানান তৃণমূল বিধায়ক।





