বহরমপুর কলেজের ছাত্রী হত্যাকাণ্ডের ‘খুনি’র সঙ্গে যোগ রয়েছে বিজেপির, শুভেন্দুকে তোপ দেগে বিস্ফোরক দাবী দেবাংশুর

বহরমপুর কলেজ ছাত্রী সুতপা চৌধুরীর হত্যাকাণ্ডে এবার লাগল রাজনৈতিক রঙ। এর তরুণীর খুনের ঘটনার মূল অভিযুক্ত সুশান্ত চৌধুরী একজন বিজেপি কর্মী, এমনটাই দাবী করলেন তৃণমূল যুবনেতা দেবাংশু ভট্টাচার্য। এই প্রসঙ্গ টেনে এবার নিজের ফেসবুকে একটি পোস্ট করে শুভেন্দু অধিকারীকে আক্রমণ শানালেন তিনি।

দেবাংশু লেখেন, “শুভেন্দুবাবু, বহরমপুরের কুখ্যাত এই সুশান্ত আপনাদের দলের কর্মী। আগে নিজের দলের কর্মীদের সুশিক্ষা দিন। বিজেপির কালচারে বেড়ে ওঠা একটাও ভদ্রলোককে আজ অবধি দেখলাম না! সবকটা ধর্ষক, খুনী, চোর, জল্লাদ নয়ত লোডশেডিং করে জেতা লোকজন”।

এই ক্যাপশন দিয়ে পোস্ট করে বেশ কয়েকটি ছবির স্ক্রিনশট একত্রে করে তা শেয়ার করেছেন দেবাংশু। এই স্ক্রিনশটগুলি সুশান্তের ফেসবুক প্রোফাইলের। এতে দেখা যাচ্ছে যে সুশান্ত বিজেপিকে সমর্থন করে নানান পোস্ট করেছেন সোশ্যাল মিডিয়ায়। যদিও এই পোস্টগুলির সত্যতা যাচাই করেনি খবর ২৪x৭।

বহরমপুর কলেজের ছাত্রী হত্যাকাণ্ডের ‘খুনি’র সঙ্গে যোগ রয়েছে বিজেপির, শুভেন্দুকে তোপ দেগে বিস্ফোরক দাবী দেবাংশুর

প্রসঙ্গত, বহরমপুরে কলেজ ছাত্রী সুতপা চৌধুরকে খুনের ঘটনায় গোটা রাজ্যে আলোড়ন পড়ে। এই ঘটনায় মূল অভিযুক্ত সুশান্ত চৌধুরীকে গ্রেফতার করেছে পুলিশ। জেরায় সুশান্ত জানিয়েছে যে সে ওই তরুণীর প্রেমিক ছিল। কিন্তু এরপর সুতপা একাধিক সম্পর্কে জড়িয়ে পড়েছিল।

এমনকি, নিজের ফেসবুক পোস্টে সুশান্ত লেখে, “আমি ভারতীয়। এই বেওয়াফা তোর উপর একদিন অনেক ভারী পড়বে। এমনকি, তোর জান পর্যন্ত যেতে পারে ম্যাডামজি”।

পুলিশ এই ঘটনার তদন্ত করছে। আজই সুশান্তকে আদালতে তোলা হয় বলে জানা গিয়েছে। অভিযোগ, সুতপাকে মেস থেকে ডেকে নিয়ে গিয়ে খুন করা হয়েছে। আর এবার এই ঘটনায় লাগল রাজনৈতিক রঙ। দেবাংশু দাবী করলেন যে সুশান্ত আসলে বিজেপি কর্মী। আর এই দাবী নিয়ে তিনি তোপ দাগলেন রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীকেও।

দেবাংশুর অভিযোগ, বিজেপির দলীয় কর্মীদের সুশিক্ষা দেওয়া হয়নি। এর পাশাপাশি নন্দীগ্রাম প্রসঙ্গ টেনে যে দেবাংশু শুভেন্দুকেই তোপ দেগেছেন তা তো বোঝাই গেল। বলে রাখি।, একুশের বিধানসভা নির্বাচনে নন্দীগ্রামে ভোট কারচুপি করার অভিযোগ এনেছিল তৃণমূল। বহরমপুরের ওই প্রয়াত ছাত্রীর পাশে থাকতে দেখা গিয়েছিল জেলা বিজেপি সভাপতিকে।

RELATED Articles