‘পার্থ যা পারফরম্যান্স দেখিয়েছে, আমি তো চুনোপুঁটি’, পার্থ-অর্পিতার সম্পর্কে নিয়ে অকপটে বললেন মদন মিত্র

তাঁকে সকলে তৃণমূলের (TMC) ‘কালারফুল’ বিধায়ক নামেই চেনেন। নানান সময় নানান উক্তি করে খবরের শিরোনামে তিনি বারবার উঠে আসেন। তাঁরও রঙ্গরসের সঙ্গে বাংলার মানুষ ভালোই পরিচিত। দীর্ঘদিন ধরেই পার্থ চট্টোপাধ্যায়ের (Partha Chatterjee) সঙ্গে রাজনীতি করছেন তিনি। এবার সেই পার্থকে নিয়ে মুখ খুললেন কামারহাটির বিধায়ক মদন মিত্র (Madan Mitra)।

পার্থ হোক বা মদন, দু’জনেই তৃণমূল নেত্রীর খুব প্রিয় ও খুব কাছের নেতা। দু’জনেই মমতার সৈনিক। দু’জনেই ‘দিদি’র পরম অনুরাগী। কিন্তু পার্থ চট্টোপাধ্যায়েকে এসএসসি নিয়োগ দুর্নীতিতে গ্রেফতার করেছে ইডি। খোঁজ মিলেছে পার্থর ঘনিষ্ঠ বান্ধবী অর্পিতা মুখোপাধ্যায়ের। তাঁর ফ্ল্যাট থেকে উদ্ধার হয়েছে টাকার পাহাড়। তাঁকেও গ্রেফতার করেছে ইডি।

এই বান্ধবী নিয়ে এবার সংবাদমাধ্যমে মুখ খুলে মদন মিত্র বলেন, “আজই আমার দুটি বান্ধবী হয়েছে। তারা বিদেশ থেকে এসেছেন। আমরা নৈশভোজে যাব। কোনও বান্ধবী ডেকে খাওয়ালে তো অন্যায়ের কিছু নেই। তবে কোনও বান্ধবীকে দুর্নীতির টাকা দিতে প্রস্তুত নই। কারণ আমার কাছে দুর্নীতির কোনও টাকা নেই”।

কামারহাটির বিধায়ক অকপটে এও জানান যে তিনি অর্পিতাকে চিনতেন। কামারহাটির বিধায়ক হওয়ায় নিজের বিধানসভা এলাকা তিনি হাতের তালুর মতো চেনেন বলে দাবী মদনের। তিনি এও জানান যে শুধু অর্পিতাই নয়, অর্পিতার মা-কেও চিনতেন তিনি। তবে তাঁর দাবী, অর্পিতা কখনও মদনকে জানান নি যে তিনি কোনও সমস্যায় রয়েছেন।

এর সঙ্গেই মদন মিত্র স্বীকার করেন, “পার্থ চট্টোপাধ্যায়ের সঙ্গে প্রতিযোগিতায় নামতে পারব না। কারণ পার্থ যা পারফরম্যান্স দেখিয়েছেন। তার ধারেকাছেও আমি নেই। আমি চুনো পুঁটি। এর সঙ্গেই তাঁর সংযোজন রাতের অন্ধকারে কোথায় কী হচ্ছে তা জানা সম্ভব নয়। আমি তো রাতের অন্ধকারে ঘুরে বেড়াই না”।

বলে রাখি, অর্পিতার টালিগঞ্জ ও বেলঘড়িয়ার দু’টি ফ্ল্যাট মিলিয়ে ৫০ কোটির টাকার বেশি উদ্ধার হয়েছে। এর সঙ্গে রয়েছে তাল তাল সোনা ও রুপোর বাট, গয়না। উদ্ধার হয়েছে দু’টি সে’ক্স টয়ও। এই নিয়ে তদন্ত করছে ইডি। এরই মধ্যে এবার মুখ খুললেন পার্থর সতীর্থ মদন মিত্র।

RELATED Articles