Madan Mitra Said CPM Goons are Now in TMC: নানান সময় নানান বিষয়েই নিজের মতামত পোষণ করে থাকেন তৃণমূলের ‘কালারফুল’ বিধায়ক মদন মিত্র। বিগত বশ কিছুদিন ধরেই রাজ্যের নানা প্রান্ত থেকে উঠে আসছে গণপিটুনির ঘটনা। এবার এই নিয়ে কথা বলতে গিয়ে সিপিএমকে একহাত নিলেন কামারহাটির বিধায়ক (Madan Mitra Said CPM Goons are Now in TMC)। তাঁর কথায়, গণপিটুনির ঘটনায় যদি তৃণমূল যুক্ত থাকে, তাহলে সেই শিক্ষা দিচ্ছে সিপিএমই।
তৃণমূলের দীর্ঘদিনের সৈনিক মদন মিত্র। তৃণমূলের প্রথম দিক থেকেই মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গী তিনি। ‘দিদি’র সম্পর্কে কোনও মন্তব্য করতে গেলে আলাদাই সম্ভ্রম ঝরে পড়ে তাঁর গলা দিয়ে। দলের ভালো সময় হোক বা খারাপ সময়, সব সময় দলের পাশে থেকেছেন তিনি। তাঁর নানান মন্তব্য বিতর্ক তৈরি করলেও, নিজের মনের কথা খোলাখুলি ব্যক্ত করতে কখনও পিছপা হন না মদন। এবার গণপিটুনির ঘটনায় যেভাবে তৃণমূলের নাম জড়িয়েছে, তা নিয়ে এবার সরব হলেন কামারহাটির বিধায়ক(Madan Mitra Said CPM Goons are Now in TMC)।
এই গণপিটুনি নিয়ে মন্তব্য করতে গিয়ে মদন টেনে এনেছেন সিপিএমের প্রসঙ্গ (Madan Mitra Said CPM Goons are Now in TMC)। তাঁর কথায়, “সিপিএমের থেকে বোধহয় শিক্ষা নিয়েছে আমাদের ছেলেরা। যদি ওরা আদৌ তৃণমূল হয়। আগে আমাদের কাছে গণ বলতে ছিল গণতন্ত্র। পরে যত গণ ছিল-গণপিটুনি, গণলুট, গণডাকাতি, গণধর্ষণ-এগুলো ৩৪ বছরে আমদানি করেছে সিপিএম”।
মদনের দাবী, তৃণমূলের মধ্যে সিপিএমের লোকজন ঢুকেই এমন ঘটনা ঘটাচ্ছে (Madan Mitra Said CPM Goons are Now in TMC)। বিধায়ক বলেন, “মুখ্যমন্ত্রী চেষ্টা করছেন। তিনি বলছেন, কাউকে রেয়াত করব না। কিন্তু, যদি সর্ষের মধ্যে ভূত ঢুকে যায়, মুখ্যমন্ত্রী কী করবেন। ঝেড়ে বাছাই করতে হবে দলটাকে। দেখবেন এই সবে যুক্তদের ব্যাকগ্রাউন্ড সিপিএম, বিজেপি। বিজেপি, সিপিএম হয়ে এখন তৃণমূলে মাথা গুঁজে গোটা গায়ের নোংরাটা তৃণমূলের গায়ে লেপে দিচ্ছে। তৃণমূলের ভিতর সিপিএম কিলবিল করছে। তৃণমূলের মধ্যে বসে সিপিএমের ছেলেরা নোংরামো করছে। এ ব্যাপারে কড়া পদক্ষেপ করা উচিত”।
তাঁর সংযোজন, “আমার জামাও যেমন পরিষ্কার-সাদা, তেমনই আমার মনটা”। এদিন আশঙ্কা প্রকাশ করে মদন বলেন, তিনিও হয়ত যে কোনওদিন গণপিটুনির শিকার হতে পারেন (Madan Mitra Said CPM Goons are Now in TMC)।
মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের প্রশংসা করতেও এদিন বাদ গেলেন না মদন। দলনেত্রীর প্রশংসা করে বিধায়ক বলেন, “আমি ঠাকুরের কাছে প্রার্থনা করি, মমতা বন্দ্যোপাধ্যায়ের রাজত্ব থাকতে থাকতেই যেন মরে যাই। না হলে আমাদেরও পিটিয়ে মারবে”।





