পিএইচডি ভর্তির তালিকায় দুর্নীতি, প্রভাবের জোরে তালিকায় নাম প্রাক্তন এসএফআই নেতার, ক্ষোভ পড়ুয়াদের, ফের উত্তাল যাদবপুর বিশ্ববিদ্যালয়

Students Protest over the Corruption in PHD Admission List in Jadavpur University: কিছুদিন অন্তর অন্তরই যেন একবার করে শিরোনামে উঠে আসে যাদবপুর বিশ্ববিদ্যালয়ের নাম। ফের একবার উত্তাল হল যাদবপুর। এবার অভিযোগ পিএইচডি ভর্তি তালিকাকে ঘিরে। এই ভর্তির তালিকায় চলছে চরম বেনিয়ম (Students Protest over the Corruption in PHD Admission List in Jadavpur University)। বিশ্ববিদ্যালয়ের পরিচিত মুখ এক এসএফআই নেতাকে এই তালিকায় সুযোগ করে দেওয়া হয়েছে বলে অভিযোগ পড়ুয়াদের একাংশের। এই ঘটনায় উপাচার্যকে ঘিরে ক্ষোভ বর্ষণ করেন পড়ুয়ারা।

গতকাল, মঙ্গলবার এই ঘটনায় উত্তাল হয়ে ওঠে যাদবপুর বিশ্ববিদ্যালয়। বিক্ষোভরত পড়ুয়াদের দাবী, ২০২৩ ও ২০২৪, এই দু’বছরই আন্তর্জাতিক সম্পর্ক বিভাগে পিএইচডি ভর্তি তালিকায় দেখা গিয়েছে ওই প্রাক্তন এসএফআই নেতার নাম। পড়ুয়াদের দাবী, তার যোগ্যতা না থাকা সত্ত্বেও স্রেফ প্রভাবের জেরে এই পিএইচডিতে ভর্তির সুযোগ পেয়েছে সে (Students Protest over the Corruption in PHD Admission List in Jadavpur University)। এই ঘটনায় গতকাল, মঙ্গলবার রাতে অরবিন্দ ভবনে উপাচার্যকে ঘিরে প্রতিবাদে সামিল হয় বিশ্ববিদ্যালয়ের একাধিক ছাত্র সংগঠন।   

এই বিক্ষোভরত পড়ুয়াদের দাবী, এই আন্তর্জাতিক সম্পর্ক বিভাগে পিএইচডি ভর্তি তালিকা নিয়ে এর আগেও বারবার নানান অভিযোগ উঠেছে। এই ঘটনায় তদন্তের দাবীও তোলা হয়েছে। কিন্তু তাতে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ কোনও আমল দেয় নি। এবার মঙ্গলবার ফের যে তালিকা প্রকাশ করা হয়েছে, তাতেও এই পুরনো ভুলই ধরা পড়েছে বলে দাবী পড়ুয়াদের একাংশের (Students Protest over the Corruption in PHD Admission List in Jadavpur University)

এই ঘটনায় উপচারজ অধ্যাপক ভাস্কর গুপ্ত বলেছেন, “ছাত্রদের একাংশ অবস্থান বিক্ষোভ করছে। আমি ওদের কথা শুনছি। এই মুহূর্তে আর কিছু বলার অবস্থায় আমি নেই” (Students Protest over the Corruption in PHD Admission List in Jadavpur University)

প্রাক্তন এসএফআই নেতার পিএইচডি ভর্তি তালিকায় নাম থাকায় তা নিয়ে নড়েচড়ে বসে কর্তৃপক্ষ। নির্দিষ্ট কমিটি গঠন করা হয় বলেও দাবী। তবে এসবের মধ্যেই পড়ুয়াদের একাংশ বিক্ষোভ দেখাতে থাকেন (Students Protest over the Corruption in PHD Admission List in Jadavpur University)। এই ঘটনায় অভিযুক্ত প্রাক্তন এসএফআই নেতার বক্তব্য, তিনি এই বিষয়ে কিছু বলতে পারবেন না।

এই ঘটনা প্রসঙ্গে এক সংবাদমাধ্যমের তরফে যাদবপুর বিশ্ববিদ্যালয়ের বর্তমান এসএফআই নেত্রী তমোলিনা ঘোষকে প্রশ্ন করা হলে, তিনি বলেন, “ভারতের ছাত্র ফেডারেশন শিক্ষাক্ষেত্রে সমস্ত রকম দুর্নীতির বিরোধিতা করে আর করবেও। যাদবপুর বিশ্ববিদ্যালয়ে পিএইচডি সংক্রান্ত দুর্নীতির যে অভিযোগ উঠে এসেছে, সেই অভিযোগের ভিত্তিতে ভারতের ছাত্র ফেডারেশন প্রথম দিন থেকে দাবী করেছে এই অভিযোগের ভিত্তিতে অতি দ্রুত তদন্ত কমিটি গঠন করতে হবে এবং এই গোটা ঘটনাটা স্বচ্ছ, নিরপেক্ষ তদন্ত করতে হবে। কিন্তু অনেক টালবাহানা করার পর দেখা যায় এই তদন্ত প্রক্রিয়া এখনো পর্যন্ত এগোয়নি। সেই কারণে আজ আমরা আবার ভিসির কাছে যাই এবং তাঁকে তিন দিন সময় দিয়ে এই গোটা তদন্ত প্রক্রিয়া শেষ করার জন্য। আর এখানে দুটো জিনিস বিশেষভাবে উল্লেখ্য যে ছাত্রের বিরুদ্ধে অভিযোগ এসেছে বারংবার তার নাম এসএফআইয়ের সাথে যুক্ত করা হলেও তিনি কোনভাবেই বর্তমানে সংগঠনের সাথে যুক্ত নন। সংগঠন এরকম কোন দুর্নীতিযুক্ত প্রবণতাকে সমর্থন করে না” (Students Protest over the Corruption in PHD Admission List in Jadavpur University)

RELATED Articles