নিশানায় বিজেপি! একদা কংগ্রেস ছেড়ে তৃণমূলে যোগ দেওয়া মদন মিত্র গান বাঁধলেন দলত্যাগীদের জন্য

এমনিতে সোশ্যাল মিডিয়াতে তিনি বেশ জনপ্রিয়। নানারকম বিতর্কিত মন্তব্য করে বারবার খবরের শিরোনামে উঠে আসেন তৃণমূলের প্রাক্তন বিধায়ক তথা রাজ্যের পরিবহণ মন্ত্রী মদন মিত্র। তবে এবার আর কোনও মন্তব্য নয়, সরাসরি গান ধরেছেন তিনি। রাজ্যের দলত্যাগী নেতাদের জন্য গান করে তাদের নিশানা করেছেন মদন মিত্র। তাঁর সেই গান এখন রীতিমতো ভাইরাল।

কয়েকদিন আগেই তিনি ভারতে ‘জয় শ্রী রাম’ ধ্বনি নিষিদ্ধ করতে আদালতের দ্বারস্থ হন। সেই সময় সোশ্যাল মিডিয়ায় বিজেপি কর্মী-সমর্থকরা তাঁকে নিয়ে মোর্চা খোলেন। এরপর মদন মিত্র একটি জনসভায় গিয়ে সীতাকে নিয়ে কুরুচিকর মন্তব্য করেন। সেই সময়ও বেশ বিতর্কে জড়ান তিনি।

তবে এবার নিজের গান দিয়ে সকল দলত্যাগী নেতাদের বিঁধেছেন তিনি এই গানে কুমড়ো হাতে করে বিরোধীদের নিশানা করেন মদনবাবু। এই গানে তিনি তৃণমূল ছেড়ে যাওয়া নেতাদের যেমন শানিয়েছেন, তেমনি অন্যদিকে মমতা বন্দ্যোপাধ্যায়ের ভুয়ো প্রশংসাও করেছেন। গানের মধ্যে দিয়েই তিনি তৃণমূল ছেড়ে বিজেপিতে যাওয়া নেতাদের কুমড়ো, মুলো, ঢ্যাঁড়শের সঙ্গে তুলনা করেছেন। এই নির্বাচনের আবহাওয়াতে তাঁর এই গান সোশ্যাল মিডিয়ায় সাড়া ফেলে দিয়েছে। রমরমিয়ে চলছে এই গান। বেশ ভাইরাল হয়েছেন গানটি।

এমনিতেও সোশ্যাল মিডিয়াতে মদন মিত্রের জনপ্রিয়তা কম নয়। বারবার লাইভে এসে তিনি নিজের জনপ্রিয়তা কায়েম রেখেছেন। তাঁর এই লাইভ সেশনে রাজনৈতিক থেকে অরাজনৈতিক লোকজন বেশি থাকে। কয়েকদিন আগেই অভিনেত্রী সায়নী ঘোষ বলেছিলেন যে মদন মিত্র বাংলার মেয়েদের ক্রাশ। একথা অবশ্য তাঁর লাইভ সেশন দেখলেও বোঝা যায়। এবার এই গান দিয়েও মদনবাবু মেয়েদের মন জয় করতে পারেন কী না, এখন সেটাই দেখার। তবে সবচেয়ে হাস্যকর বিষয় হচ্ছে, একসময় কংগ্রেস ছেড়ে আসা মদন মিত্রই আবার দলত্যাগীদের বিরুদ্ধে গান ধরেছেন, এ নিয়ে বিস্তর আলোচনাও হচ্ছে রাজনৈতিক মহলে।

RELATED Articles