ভোটপর্বের মাঝেই প্রকাশিত হবে মাধ্যমিকের ফলাফল, কবে বেরোবে রেজাল্ট, কীভাবে তা দেখা যাবে, এখনই জেনে নিন সবটা

মাধ্যমিকের (Madhyamik) ফলাফল প্রকাশের দিন নিয়ে শুরু হয়েছে জল্পনা। জানা যাচ্ছে আগামী ২০ই এপ্রিল মাধ্যমিকের ফলাফল প্রকাশিত হতে পারে। যদিও মধ্যশিক্ষা পর্ষদের তরফে বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়নি। সূত্রের মারফত পুরো খবরটি প্রকাশিত হয়েছে। যদি ২০ এপ্রিল মাধ্যমিকের ফলাফল ঘোষণা করা হয় তবে ৬৮ দিনের মাথাতে রেজাল্ট প্রকাশিত হতে চলেছে। গতবছর মাধ্যমিকের ফলাফল প্রকাশ হয়েছিল ৭৫ দিনে। এবছর প্রক্রিয়াটা কিছুটা পরিবর্তিত হয়েছে। নাম্বার জমা দেওয়ার প্রক্রিয়া এ বছর অনলাইনে সম্পন্ন হয়েছে। তাই আগের বাড়ি থেকে কম সময়েই মাধ্যমিকের ফলাফল প্রকাশ করা যাবে বলে মত দিয়েছে সংশ্লিষ্ট কর্মকর্তারা।

এবার মাধ্যমিকের (Madhyamik) ফলাফল প্রকাশ্যের আগে লোকসভা নির্বাচনের দিন নিয়েও চিন্তাভাবনা করতে হয়েছে পর্ষদকে। আগামী ১৯ এপ্রিল থেকে পশ্চিমবঙ্গের লোকসভা নির্বাচনের ভোট গ্রহণ প্রক্রিয়া শুরু হচ্ছে। ভোটগ্রহণের দিন ঠিক হয়েছে ১৯ এপ্রিল, ২৬ এপ্রিল, ৭ মে, ১৩ মে, ২০ মে, ২৫ মে এবং ১ জুন তারিখে। ভোট গ্রহণ প্রক্রিয়া শেষ হলে আগামী ৪ ঠা জুন ভোট গণনা হবে। দুধ অফার ভোটগ্রহণের মাঝেই প্রকাশিত হতে পারে মাধ্যমিকের ফলাফল। তবে নির্দিষ্ট দিনক্ষণ পর্ষদের তরফে জানানো হয়নি এখনই।

কিভাবে মাধ্যমিকের ফলাফল দেখা যাবে?

  • ১. wbresults.nic.in -তে যেতে হবে।
  • ২. মাধ্যমিকের রেজাল্টের লিঙ্ক (‘West Bengal Board of Secondary Exam Results 2024’) দেখা যাবে। তাতে ক্লিক করতে হবে।
  • ৩. রোল নম্বর এবং জন্মতারিখ দিতে হবে। দিতে হবে সেখানে প্রদর্শিত ‘ক্যাপচা’। তারপর ‘Submit’ বাটনে ক্লিক করতে হবে।
  • ৪. তাহলেই দেখা যাবে মাধ্যমিকের রেজাল্ট ।

এবছর যে পরীক্ষার্থীরা মাধ্যমিকে উত্তীর্ণ হবে তারা উচ্চ মাধ্যমিক স্তরে সেমিস্টার প্রক্রিয়া চালু হওয়ার প্রথম ব্যাচ। ২০২৪-২৫ শিক্ষাবর্ষে উচ্চমাধ্যমিক স্তরে সেমিস্টার প্রক্রিয়া চালু হচ্ছে। নতুন নিয়ম অনুযায়ী একাদশ শ্রেণীতে হবে দুটি সেমিস্টার এবং দ্বাদশ শ্রেণীতে হবে দুটি সেমিস্টার। সুতরাং একাদশ ও দ্বাদশ শ্রেণী মিলিয়ে হবে মোট চারটি সেমিস্টার। ‌এতদিন দ্বাদশ শ্রেণীর বোর্ড পরীক্ষা হিসেবে চলে এসেছে উচ্চমাধ্যমিক পরীক্ষা। তবে ২০২৬ সাল থেকে আর তেমন হবে না। সেমিস্টারের ভিত্তিতে উচ্চমাধ্যমিকে নম্বর দেওয়া হবে। উচ্চ মাধ্যমিক শিক্ষা সংসদের নিয়ম অনুযায়ী, প্রথমত তৃতীয় সেমিস্টারের পরীক্ষা হবে নভেম্বর মাসে ও দ্বিতীয় চতুর্থ সেমিস্টার হবে মার্চ মাসে। প্রতিটি সেমিস্টারেই পাস করতে হবে। তবেই পরবর্তী সেমিস্টার দেওয়ার ছাড়পত্র পাওয়া যাবে‌

আরও অন্যান্য খবর