“দেশের অর্থনীতি তলানিতে, সেটা না দেখে প্রদীপ জ্বালাতে হবে?” প্রধানমন্ত্রীকে এক হাত নিলেন তৃণমূল সাংসদ মহুয়া মৈত্র

দেশে করোনা আক্রান্তের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ২৩০১। প্রতিদিন শোনা যাচ্ছে মৃত্যুর খবর। দেশ জুড়ে লকডাউন চললেও কিছুতেই থামানো যাচ্ছে না করোনাকে। এই অবস্থায় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী শুক্রবার সকালে দেশবাসীর জন্য একটি ভিডিও বার্তা দেবেন বলে ঘোষণা করেছিলেন। সেখানেই তিনি আজ ঘোষণা করলেন, আগামী রবিবার ৫ই এপ্রিল রাত ৯টায় ৯ মিনিটের জন্য প্রত্যেক দেশবাসীর উদ্দেশ্যে আবেদন করেন নিজের ঘরের উজ্জ্বল আলো নিভিয়ে টর্চ, প্রদীপ, মোবাইলের ফ্ল্যাশলাইট জ্বালিয়ে রাখার জন্য। করোনা সঙ্কটের অন্ধকার দূর করার জন্যই এই সিদ্ধান্ত বলে দাবি করেন তিনি।

তাঁর এই ঘোষণার পরপরই শোরগোল পড়ে যায় দেশে। বিরোধীরা এই সঙ্কটজনক পরিস্থিতিতে দেশের প্রধানমন্ত্রী কী করে এমন অবাস্তব সিদ্ধান্ত নিতে পারেন বলে প্রশ্ন তুলতে শুরু করেন। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর এই ভিডিও বার্তার কিছুক্ষণের মধ্যেই টুইট করেন তৃণমূল সাংসদ মহুয়া মৈত্র। রীতিমত কড়া ভাষায় মোদীর এই আবেদনের সমালোচনা করেন মহুয়া। তিনি প্রধানমন্ত্রীকে বাস্তবের মাটিতে আসতে বলেছেন। এই কঠিন পরিস্থিতিতে প্রধানমন্ত্রী এই কাজ কী করে দেশবাসীকে করতে বলতে পারেন তা নিয়েও সরব হয়েছেন মহুয়া। এই অবস্থায় তিনি মোদীকে বাস্তব কিছু সমাধানের সন্ধান দিয়েছেন। যেমন, ভারতের জিডিপির ৮ থেকে ১০ শতাংশ হারে একটি বার্ষিক আর্থিক প্যাকেজ ঘোষণা করা, দৈনিক শ্রমিকদের শীঘ্রই অনুদান প্রদান ইত্যাদি।

https://twitter.com/MahuaMoitra/status/1245926730449047553

এছাড়াও তিনি অভিযোগ করেন, কেন্দ্রীয় সরকার ভারতীয় সংবাদমাধ্যমগুলোর কন্ঠরোধ করছে। সরকারের দাবি কিছু সংবাদমাধ্যম করোনা নিয়ে ভুয়ো খবর ছড়াচ্ছে মানুষের মধ্যে, তাই তাদেরকে আটকাচ্ছে সরকার। কিন্তু মহুয়া মৈত্র লিখেছেন, সত্যি কথা প্রকাশ করায় সরকার এই গণমাধ্যমগুলোর কন্ঠরোধ করছে।

RELATED Articles

Leave a Comment