পাওয়া গেল মারণ করোনা ভাইরাসকে আটকানোর উপায়। মার্কিন যুক্তরাষ্ট্র-এর পিটসবার্গ বিশ্ববিদ্যালয়ের গবেষকরা অ্যানিমেল ট্রায়ালে সফলভাবে করোনা ভাইরাসকে নির্মূল করতে পেরেছেন বলে দাবি করেছেন। স্বস্তির নিঃশ্বাস ফেলছে বিশ্ব।
এই প্রতিষ্ঠানের গবেষকরা এমন একটি প্রতিষেধক আবিষ্কার করেছেন, যা করোনা ভাইরাসকে প্রতিরোধ করে ফেলছে। এই গবেষকরা কিছু ইঁদুরের উপর এই প্রতিষেধক প্রয়োগ করে দেখেছেন, এই প্রতিষেধকটি আক্রান্ত ইঁদুরের শরীরে SARS-CoV-2-র অ্যান্টিবডি গঠন করে ফেলছে। গবেষকরা জানিয়েছেন, এই ইঁদুরগুলো এই প্রতিষেধকে সাড়া দিচ্ছে।
এই গবেষকরা তাদের গবেষণা বিষয়ক তথ্য ‘The Lancet’ নামে একটি ব্রিটিশ মেডিক্যাল জার্নালে প্রকাশিত করেন। গবেষকরা জানিয়েছেন, তাঁরা এখন U.S. Food and Drug Administration-এর অনুমতির অপেক্ষায় রয়েছেন, যাতে তারা মানুষের উপর এই ক্লিনিকাল ট্রায়াল করতে পারেন।
Dr. Andrea Gambotto, এই গবেষণার একজন শীর্ষ গবেষক জানিয়েছেন, তাঁদের গবেষকরা প্রায় একই ধরনের ভাইরাস নিয়ে গবেষণা করছিলেন, তাই তাঁরা এই প্রতিষেধক আবিষ্কার করতে সময় নেননি। তিনি জানিয়েছেন, ২০০৩ সালে SARS-CoV ও ২০১৪ সালে MERS-CoV নিয়ে গবেষণা করার অভিজ্ঞতা তাঁদের
রয়েছে। এই দুটো ভাইরাস SARS-CoV-2 ভাইরাসের সঙ্গে নিবিড়ভাবে সম্পর্কিত। এই দুটো ভাইরাস থেকেই
আমরা জানতে পেরেছি, একটি নির্দিষ্ট প্রোটিন; স্পাইক প্রোটিন এই ভাইরাসের কার্যক্ষমতা কমিয়ে দেয়। তাই আমরা জানি আমাদের কোথায় লড়তে হবে।
গবেষকরা এই প্রতিষেধকের নামকরণ করেছেন PittCoVacc, Pittsburgh Coronavirus Vaccine-এর সংক্ষিপ্ত রূপ। এই গবেষণায় অংশগ্রহণ করেছেন Dr. Louis Falo, a professor and chairman of dermatology at the University of Pittsburgh School of Medicine and University of Pittsburgh Medical Center এবং Eun Kim, Geza Erdos, Shohua Huang, Thomas Kenniston, Stephen Balmert, Cara Donahue Carey, Michael Epperly, William Klimstra and Emrullah Korkmaz of Pitt and Bart Haagmans of Erasmus Medical Center প্রমুখ প্রতিভাবান গবেষকরা।






