আজ, সোমবার অভিষেক বন্দ্যোপাধ্যায়ের স্ত্রী রুজিরা বন্দ্যোপাধ্যায়কে বিদেশে যেতে বাধা দেয় দমদম বিমানবন্দরের অভিবাসন দফতর। এদিন রুজিরা দুবাই যেতে গেলে তাঁকে আটকায় অভিবাসন দফতর। বিমানবন্দরে বেশ কিছুক্ষণ অপেক্ষা করে বাড়ি ফিরে যান তিনি। সেই নিয়ে এবার প্রতিক্রিয়া জানালেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়।
আজ, সোমবার নবান্ন যাওয়ার পথে টোল প্লাজার কাছে বালেশ্বরে ট্রেন দুর্ঘটনায় নিহতদের শ্রদ্ধা জানান মমতা বন্দ্যোপাধ্যায়। এই ট্রেন দুর্ঘটনায় নিহতদের দেহ নিয়ে ফেরা অ্যাম্বুলেন্সে মালা দেন তিনি। এরপর সাংবাদিকদের মুখোমুখি হয়ে উদ্ধারকাজ নিয়ে ওড়িশা সরকারের বেশ প্রশংসা করেন। মমতা জানান, তিনি মঙ্গলবার কটক যাচ্ছেন। নিহত ও আহতদের পরিবারকে সরকারি চাকরির কথা ঘোষণা করেন। সেখানেই উঠে আসে রুজিরার প্রসঙ্গ।
আজ, সোমবার সকালে ছেলেমেয়েদের নিয়ে দুবাই যাচ্ছিলেন রুজিরা বন্দ্যোপাধ্যায়। একাই দুই সন্তানদের নিয়ে দুবাই যাচ্ছিলেন তাঁর স্ত্রী অভিষেক-পত্নী কিন্তু অভিযোগ, বিমানবন্দরে তাঁকে আটকায় অভিবাসন দফতরের আধিকারিকরা। রুজিরাকে জানানো হয় যে তিনি বিদেশ যেতে পারবেন না।
অভিবাসন দফতরের কথায়, রুজিরা বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে লুকআউট নোটিশ রয়েছে। আবার দিল্লি আদালতে একটি মামলাও চলছে। রুজিরা সেই মামলায় এখনও জামিন নেন নি। তাই সেই কারণে এই মুহূর্তে তিনি দেশের বাইরে যেতে পারবেন না। এই কারণেই এদিন দুবাই যাওয়ার সময় তাঁকে আটকানো হয়েছে বলে জানায় অভিবাসন দফতর।
এই প্রসঙ্গে প্রতিক্রিয়া দিয়ে মমতা বলেন, “ও পাঞ্জাবী মেয়ে। ওর মা খুব অসুস্থ। ওর বাইরে যাওয়ার ব্যাপারে সুপ্রিম কোর্ট পারমিশন দিয়ে রেখেছে, শুধু একবার ইডি-কে জানাতে হবে। সেইমতো আগেই ও ইডিকে জানিয়েছিল। তখনই ইডি বলতে পারত যে তুমি যেও না। কিন্তু বিমানবন্দরে যাওয়ার পর হাতে নোটিস ধরানো হল। বলা হল যে ৮ তারিখে তুমি এসো। এটা অমানবিক। মানুষকে সাহায্য করার পরিবর্তে কীভাবে দানব দৈত্যগিরি করা যায় সেই দিকেই চোখ। একদিকে মৃত্যুর মিছিল। কোনও লজ্জা নেই, সমবেদনা নেই। ইডি অমানবিকভাবে কাজ করে যাচ্ছে”।
রুজিরা বন্দ্যোপাধ্যায়কে আটকানো নিয়ে বিজেপির সর্বভারতীয় সহ-সভাপতি দিলীপ ঘোষ বলেন, “রুজিরা বাইরে থেকে ফেরার পরই সোনা পাওয়া যায় তাঁর কাছ থেকে, তাই তাঁকে আটকানো হয়েছে। সকলের বিরুদ্ধে তদন্ত হচ্ছে। ওঁর বিরুদ্ধেও হোক”।





“আগে হিন্দু, তারপর বাঙালি…যে রক্ষা আমাদের রক্ষা করবে, আমি তাদের দলে” “আমি হিন্দুস্থান চাই” বাংলায় পদ্মফুলের উত্থানেই খুশি অভিজিৎ ভট্টাচার্য! বিজেপির সাফল্যের পর খুললেন মুখ! গায়কের মন্তব্যে তোলপাড় নেটদুনিয়া!