এবার সরাসরি কেন্দ্রীয় বাহিনীর উদ্দেশ্যে তোপ দাগলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। বর্তমানে তিনি উত্তরবঙ্গ সফরে রয়েছেন ভোট প্রচারের জন্য। সেখানেই এক সভা থেকে তিনি দাবী করবেন যে তৃণমূলের সাত থেকে আটজন কর্মী মারা গিয়েছে তাহলে কেন্দ্রীয় বাহিনী কী করছে?
আজ আলিপুরদুয়ারের কালচিনিতে এক জনসভায় মমতা বলেন যে, “কেন্দ্রীয় বাহিনীকে দিয়ে ভোট করানো হচ্ছে। তিন দফার ভোটের মধ্যেই আট জনের মৃত্যু হয়েছে আর সবাই তৃণমূল কংগ্রেসের কর্মী।এত জনের মৃত্যু হলে কেন্দ্রীয় বাহিনীকে দিয়ে ভোট করিয়ে কী লাভ? পঞ্চায়েত ভোটের সময় তো এত মানুষের মৃত্যু হয়নি।”
আরও পড়ুন- আরামবাগে আক্রান্ত সুজাতা, কী প্রতিক্রিয়া দিলেন সৌমিত্র খাঁ?
অর্থাৎ তিনি সমস্ত দোষ কেন্দ্রীয় বাহিনীর ঘাড়ে ফেলেন। যদিও পঞ্চায়েত ভোটের সময় কী হয়েছিল তা মোটামুটি সাধারণ মানুষের জানা। তার পরের বক্তব্যে উঠে আসে আরও চমকপ্রদ তথ্য যেখান থেকে বোঝা যায় তিনি কেন্দ্রীয় বাহিনীকে বিজেপির বশংবদ হিসাবেই দেখছেন। তিনি বলেন, “কদিন আগে নাড্ডা এসেছিলেন, উনি এসে দেখেন বিজেপির সভায় লোক হচ্ছে না। এরপরই কেন্দ্রীয় বাহিনী আর বিজেপির গুণ্ডাদের দিয়ে বুথ দখল করার কাজ শুরু করে ওঁরা।”
আরও পড়ুন- তৃণমূল কর্মীদের হাতে মারাত্মকভাবে আক্রান্ত বিজেপির তারকা প্রার্থী!টিপে ধরা হল গলা, পড়ল চড়
তার আরও দাবি আসাম থেকে লোক ঢুকিয়ে নাকি বিজেপি এখানে ভোট করাতে পারে। যদিও তার এই অনুমান শুনে বিজেপির শীর্ষ নেতৃত্ব অট্টহাসিতে ফেটে পড়েছেন। তাদের বক্তব্য মমতা খুব ভাল করেই বুঝতে পেরেছেন যে উত্তরবঙ্গ এবার তার হাতছাড়া হয়ে যাবে। সেই জন্যই এই সব পাগলের প্রলাপ বকছেন।





