Breaking: তৃণমূল কর্মীদের হাতে মারাত্মকভাবে আক্রান্ত বিজেপির তারকা প্রার্থী!টিপে ধরা হল গলা, পড়ল চড়

এবার তৃণমূল কর্মীদের হিংসার বলি হলেন উলুবেড়িয়া দক্ষিণের বিজেপি প্রার্থী অভিনেত্রী পাপিয়া অধিকারী। হাসপাতাল চত্বরেই তাঁকে ধরে মারা হল কিল, চড়। এমনকি তাঁর গলাও টিপে ধরা হয়। এই ভয়ানক ঘটনার ভিডিও সামনে আসতেই সরগরম গোটা রাজ্য।

কিছুক্ষণ আগে অভিনেত্রী পাপিয়া অধিকারী এক আক্রান্ত বিজেপি কর্মী কে দেখতে উলুবেড়িয়ার সদর হাসপাতালে যান। সেখানেই তৃণমূলের অন্য আক্রান্ত কর্মীকে দেখতে এসেছিলেন তৃণমূলের এক কাউন্সিলর। সেই সময় দুই দলের কর্মীদের মধ্যে বচসা বাঁধে।

সেই বচসার মধ্যেই পড়ে যান পাপিয়া অধিকারী। তাকে ঘিরে ধরে তৃণমূলের লোকজন। তৃণমূলের পুরুষ কর্মীরা তার মাথায় আঘাত করেন। তাকে চড়ও মারা হয়। ঘটনায় গুরুতর আহত হন পাপিয়া অধিকারী। সে সময় ঘটনাস্থলে পুলিশ উপস্থিত থাকলেও তারা গোটা ঘটনায় প্রায় নিষ্ক্রিয় ছিল এমনটাই দেখা যাচ্ছে ভিডিওতে।

আরও পড়ুন- একসময়ের এলাকার ত্রাস, দাপুটে এই তৃণমূল বিধায়ক অবাধ ভোটের দাবিতে আজ বসলেন ধরনায়!

পরে পাপিয়া অধিকারী কাঁদতে কাঁদতে বলেন, “আমাকে ওরা কিল, চড় মেরেছে। আমি মাথায় আঘাত পেয়েছি।”গোটা ঘটনায় তৃণমূলের ওপর ক্ষুব্ধ বিজেপি শিবির।

আরও অন্যান্য খবর