‘রেল এখন অনাথ হয়ে গিয়েছে…’, কাঞ্চনজঙ্ঘা এক্সপ্রেস দুর্ঘটনায় কেন্দ্রকেই দুষলেন মমতা, উত্তরবঙ্গে পৌঁছেই আক্রমণ মুখ্যমন্ত্রীর

Mamata Banerjee accused Central Government for the accident of Kanchenjunga Express: ফের ভয়াবহ ট্রেন দুর্ঘটনা। কাঞ্চনজঙ্ঘা এক্সপ্রেসে সজোরে ধাক্কা মারে মালগাড়ি। দুটি বগি লাইনচ্যুত হয়ে যায়। এই ঘটনায় মৃত্যু হয়েছে ৯ জনের। আহতের সংখ্যা ৪৫-এর বেশি। আজ, সোমবার বিকেলেই উত্তরবঙ্গ পৌঁছেছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। এই দুর্ঘটনার নেপথ্যে কেন্দ্রকেই দায়ী করলেন তিনি (Mamata Banerjee accused Central Government for the accident of Kanchenjunga Express)

আজ, সোমবার পৌনে ন’টা নাগাদ ফাঁসিদেওয়ার কাছে একটি শিয়ালদহগামী কাঞ্চনজঙ্ঘা এক্সপ্রেসে পিছন দিক থেকে সজোরে ধাক্কা মারে একটি মালগাড়ি। এই ঘটনায় মৃত্যু হয়েছে ৯ জনের। উত্তরবঙ্গ হাসপাতালে যেন হাহাকার পড়ে গিয়েছে।

এদিন এই দুর্ঘটনার খবর শুনেই স্থানীয় প্রশাসনকে উদ্ধারকার্যে নামার নির্দেশ দেন মমতা বন্দ্যোপাধ্যায়। সিদ্ধান্ত নেন আজই সেখানে যাবেন তিনি। এদিন বিকেলেই উত্তরবঙ্গে পৌঁছন মমতা। উত্তরবঙ্গ হাসপাতালে গিয়ে দেখা করেন আহতদের সঙ্গে। সেই সময়ই সাংবাদিকদের মুখোমুখি হয়ে তিনি বলেন, “যাত্রী সুরক্ষার দিকে একেবারেই নজর দেয়নি। বন্দে ভারত এক্সপ্রেসের মতো বিলাসবহুল ট্রেন চালু করতে গিয়ে পরিকাঠামো উন্নয়ন, সুরক্ষা ব্যবস্থা নিয়ে ভাবা হয়নি। যার জন্য এই বেহাল দশা। আমি এসব বলতে খারাপ লাগছে। কিন্তু বলতেই হচ্ছে, রেলের চূড়ান্ত গাফিলতির পরিণাম এই দুর্ঘটনা” (Mamata Banerjee accused Central Government for the accident of Kanchenjunga Express)

এই দুর্ঘটনার নেপথ্যে অ্যান্টি কলিশন ডিভাইস না থাকার কথা বললেন মুখ্যমন্ত্রী (Mamata Banerjee accused Central Government for the accident of Kanchenjunga Express)। মমতার দাবী, “আমার সময়ে আমি অ্যান্টি কলিশন ডিভাইসের কথা বলেছিলাম। তা এখনও ট্রেনগুলোতে লাগানো হল না বলে এখনও এত দুর্ঘটনা। আমি তো সকাল থেকেই প্রশাসনকে উদ্ধারকাজে নামিয়ে দিয়েছি। দেখুন দুর্ঘটনা তো বলেকয়ে আসে না। তার উপর কারও হাত নেই। কিন্তু তার পর যে পদক্ষেপ নেওয়া হয়, সেটাই গুরুত্বপূর্ণ”।

এদিন রেলের পরিষেবা নিয়ে প্রশ্ন তোলেন মমতা (Mamata Banerjee accused Central Government for the accident of Kanchenjunga Express)। বলেন, “আগে মানুষের রক্ষাকবচ হোক, তারপর কথা। রেল এখন অনাথ হয়ে গেছে। আগের মতো শ্রী নেই। মাধুর্যও নেই। যাত্রী স্বাচ্ছন্দের ব্যাপারে কোনও খেয়ালই রাখা হয় না। যাঁরা দূরপাল্লার ট্রেনে যাতায়ত করেন, তাঁরাই বলেন, বেড লিনেন খুবই নোংরা। এটা কোনও সমালোচনা নয়”।

এই ঘটনায় শোক বার্তা দিয়েছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। ঘটনাস্থলে পৌঁছন রেলমন্ত্রী অশ্বিনী বৈষ্ণব। তাঁর কথায়, “এটা রাজনীতি করার সময় নয়। এখন সবার আগে উদ্ধারকাজের উপর নজর দেওয়া দরকার। যাত্রী নিরাপত্তার দিকে সম্পূর্ণ ফোকাস রয়েছে। আমি আগে উদ্ধারকাজ দেখব, তারপর আহতদের দেখতে হাসপাতালে যাব”।

RELATED Articles