প্রত্যেক পরিবারকে দু’লক্ষ টাকা দেবেন মমতা! করলেন ঘোষণা

শপথগ্রহণের পরই পুরোদমে নতুন উদ্দামে কাজ শুরু করেছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। বিজেপিকে হারিয়ে তৃতীয়বারের জন্য রাজ্যে ক্ষমতা গড়েছেন তৃণমূলনেত্রী। কিন্তু ভোট পরবর্তী হিংসায় জর্জরিত রাজ্য। একাধিক এলাকা থেকে বিজেপি কর্মী-সমর্থকদের উপ হামলা, খুনের অভিযোগ উঠে এসেছে তৃণমূল আশ্রিত দুষ্কৃতীদের বিরুদ্ধে। এবার এই পরিস্থিতির জন্য বড় ঘোষণা করলেন মমতা।

রাজ্যে ভোট পরবর্তী হিংসার ঘটনার তীব্র প্রতিবাদ জানিয়েছেন বিজেপির রাজ্য সভাপতিন দিলীপ ঘোষ। শুধু তাই-ই রাজ্যে এসে আক্রান্ত সদস্যদের পরিবারের সঙ্গে দেখা করেন বিজেপির সর্বভারতীয় সভাপতি জেপি নাড্ডা। এরমধ্যেই মমতা দিলেন নিজের মাস্টারস্ট্রোক।

আরও পড়ুন- ভোট পরবর্তী হিংসা অব্যাহত! ফাটল মাথা, ভেঙেছে হাত, দিনহাটায় তৃণমূলের গড়েই আক্রান্ত প্রভাবশালী ঘাসফুল নেতা

আজ, বৃহস্পতিবার, নবান্নে একটি সাংবাদিক সম্মেলনে মমতা বন্দ্যোপাধ্যায় বলেন, “যারা ভোট পরবর্তী হিংসায় মারা গিয়েছেন, তাদের পরিবার পিছু ২ লক্ষ টাকা করে দেওয়া হবে। এটা সব দলের রাজনৈতিক কর্মীদের জন্যই। আমরা চাই না কোনও হিংসা হোক। আমি হিংসার বিরুদ্ধে”। তিনি আরও বলেন, “প্রত্যেক মৃত্যুই দুঃখজনক। ক্ষতিপূরণ দিয়ে তা মেটানো যায় না। তবু আমরা এই সিদ্ধান্ত নিয়েছি”।

আরও পড়ুন- শীতলকুচি ঘটনার ফল! ফের ক্ষমতায় এসেই কোচবিহারের পুলিশ সুপারকে অপসারিত করলেন মমতা 

বলে রাখি, বাংলার এই পরিস্থিতি খতিয়ে দেখতে রাজ্যে আসছে কেন্দ্রীয় দল। তারা সবদিক দেখে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রকে রিপোর্ট দেবেন। সেই রিপোর্টের ভিত্তিতে কোনও সিদ্ধান্ত নেবে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রক।

আরও অন্যান্য খবর