Mamata Banerjee claimed that Narendra Modi will not come in power: দেখতে দেখতে এবার শেষ মুহূর্ত গণতন্ত্রের সবথেকে বড় উৎসবের। আগামীকাল, ১ জুন লোকসভা নির্বাচনের শেষ দফার ভোট। গতকাল, বৃহস্পতিবার বিকেল পর্যন্ত ছিল শেষ প্রচার। শেষ লগ্নের প্রচারে সমস্ত রাজনৈতিক দলের মধ্যেই আলাদা উচ্ছ্বাস লক্ষ্য করা গেল। যতটা জোরকদমে সম্ভব প্রচার সারলেন সকলেই। এদিন নরেন্দ্র মোদীর ফের ক্ষমতায় ফেরা নিয়ে বড় মন্তব্য করলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee)।
গতকাল, বৃহস্পতিবার যাদবপুরের তৃণমূল প্রার্থী সায়নী ঘোষ ও কলকাতা দক্ষিণের তৃণমূল প্রার্থী মালা রায়ের সমর্থনে পদযাত্রা করেন মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee)। ১২ কিলোমিটার রাস্তা হাঁটেন এদিন তিনি। এদিন তাঁর সঙ্গী ছিল তাঁর মহিলা ব্রিগেড। ছিলেন সায়নী ঘোষ, মহুয়া মৈত্ররা। জনতার উদ্দেশে নমস্কার জানিয়ে এগিয়ে যেতে থাকেন তিনি (Mamata Banerjee claimed that Narendra Modi will not come in power)।
এই প্রচারের মধ্যেই মমতা (Mamata Banerjee) দাবী করেন, দেশে মোদী সরকার আর ক্ষমতায় ফিরবে না। মমতার কথায়, “দায়িত্ব নিয়ে কথাগুলো বলছি, খুব সম্ভবত, কাউন্টিংয়ে যদি সব ঠিকঠাক হয়, নরেন্দ্র মোদী ক্ষমতায় আসছে না” (Mamata Banerjee claimed that Narendra Modi will not come in power)।
এদিকে মমতা (Mamata Banerjee) যখন শেষ লগ্নের প্রচার সারছেন, সেই সময় অন্যদিকে কন্যাকুমারী পৌঁছে ধ্যানে বসার তোড়জোড় করতে দেখা গেল নরেন্দ্র মোদীকে। এদিন তাঁর পরনে দেখা মিলল তামিল ঐতিহ্যবাহী সাদা-সোনালি ধুতি, সাদা উত্তরীয়র। কন্যাকুমারীর এক মন্দিরে পুজো দিয়ে আশীর্বাদ নিয়ে বিবেকানন্দ রকের উদ্দেশে রওনা দেন প্রধানমন্ত্রী। সেখানেই ধ্যানে বসেন তিনি। গতকাল সন্ধ্যে ৬টা থেকে আগামীকাল, শনিবার সন্ধ্যে ৬টা পর্যন্ত ৪৮ ঘণ্টা ধ্যানমগ্ন থাকবেন তিনি।
এদিন মোদীর এই ধ্যান করা নিয়েও কটাক্ষ করেন মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee)। বলেন, “প্রতিবারেই ভোটের আগে কোথাও না কোথাও গিয়ে বসে পড়ে, আর ৪৮ ঘণ্টা পাবলিসিটি খায়। ৪৮ ঘণ্টা সব পাবলিসিটি বন্ধ। আজ সন্ধে ৬টা থেকে পরশু বিকেল ৬টা পর্যন্ত। আপনি ধ্যান করবেন, ধ্যান করুন, কেউ তো বারণ করেনি, ক্যামেরার সামনে কেন” (Mamata Banerjee claimed that Narendra Modi will not come in power)?
ভোটের শেষ লগ্নে জনসমাগম থেকে দূরেই থাকতে চান মোদী। সেই কারণেই রাজনীতি থেকে ২ দিন ছুটি নিয়ে ধ্যানে মগ্ন হয়েছেন তিনি। তবে শুধু মমতাই নয়, মোদীর এই ধ্যানে বসা নিয়ে কটাক্ষ করেছেন অন্যান্য বিরোধীরাও। তাদের দাবী, ভোটের প্রচার শেষ হয়ে গেলেও প্রচারে থাকতেই প্রধানমন্ত্রী এই কৌশল নিয়েছেন।






