রেমালের প্রভাব কেটে গেছে তবে তারপর থেকেই এক ধাক্কায় বাড়ছিল তাপমাত্রা। তবে এবার প্রাক বর্ষায় স্বস্তি মিলবে বঙ্গে। লোকসভা ভোটের সপ্তম দফার ভোটগ্রহণ পর্বে বৃষ্টির দেখা মিলবে। শহরে কমেছে তাপমাত্রা। আজ সারাদিন বিক্ষিপ্ত বৃষ্টি চলবে। সাথে বইবে ঝোড়ো হাওয়া। প্রাক বর্ষায় বৃষ্টি (Pre Monsoon Rain) হচ্ছে বঙ্গ জুড়ে।
বর্ষা শুরুর আগেই বৃহস্পতিবার রাত রাত থেকে কলকাতা শুরু হয়েছে বৃষ্টি। আবহাওয়া দপ্তর সূত্রে খবর এটি প্রাক বর্ষা বৃষ্টি (Pre Monsoon Rain)। কলকাতায় আজ ঝড়-বৃষ্টির সম্ভাবনা রয়েছে। আগামী দু’ঘণ্টা কলকাতা সংলগ্ন এলাকায় ঝড় বৃষ্টির পূর্বাভাস দেওয়া হয়েছে। বৃষ্টির সর্তকতা জারি হয়েছে কলকাতা, হাওড়া, হুগলি, উত্তর ও দক্ষিণ ২৪ পরগনা, পূর্ব পশ্চিম, মেদিনীপুর, ঝাড়গ্রাম বাঁকুড়া, পূর্ব বর্ধমান, বীরভূম, মালদহ, উত্তর-দক্ষিণ দিনাজপুর জেলায়। বৃষ্টির সঙ্গে বইবে ঝড়ো হাওয়া। ৪০ থেকে ৫০ কিলোমিটার বেগে ঝড়ো হাওয়া বতে পারে। এদিন বজ্রপাতের আশঙ্কাও রয়েছে। তাই হলুদ সতর্কতা জারি করা রয়েছে আলিপুর আবহাওয়া দপ্তরের তরফে।
রাজ্য জুড়ে প্রাক বর্ষা বৃষ্টি (Pre Monsoon Rain)। মৌসুমী বায়ু এগিয়ে আসার জলীয়বাষ্প ঢুকেছে রাজ্যে। অন্যদিকে উত্তর প্রদেশ থেকে বাংলাদেশ পর্যন্ত একটি অক্ষরেখা গাঙ্গেয় পশ্চিমবঙ্গের উপর দিয়ে গেছে। এই দুই ফলাতেই বৃষ্টি হচ্ছে বঙ্গে। শুধু দক্ষিনবঙ্গে নয় বৃষ্টি হচ্ছে উত্তরবঙ্গেও। সপ্তাহান্তে বৃষ্টির পূর্বাভাস আগেই দিয়েছিল আবহাওয়া দপ্তর। শনিবার থেকে ঝড় বৃষ্টির পরিমাণ আরো বাড়বে। টানা ৩-৪ দিন চলবে বজ্রবিদ্যুৎসহ ঝড়-বৃষ্টি। বইবে ঝোড়ো হাওয়া।
উত্তরবঙ্গে বেশি বৃষ্টির সম্ভাবনা আলিপুরদুয়ার, কোচবিহার ও জলপাইগুড়ি জেলাতে। ভারী বৃষ্টির পূর্বাভাস রয়েছে দার্জিলিং, কালিম্পং, আলিপুরদুয়ার, কোচবিহার এবং জলপাইগুড়িতে। শনিবার থেকে উত্তরবঙ্গের দিনাজপুরেও ভারী বৃষ্টির পূর্বাভাস রয়েছে। শনিবার লোকসভা ভোটের শেষ দফা। জুন মাসের ৪ তারিখ অবধি দক্ষিণবঙ্গে বৃষ্টি চলবে। বজ্রবিদ্যুৎসহ হালকা মাঝারি বৃষ্টি হবে। সঙ্গে ৩০ থেকে ৪০ বা ৫০ কিলোমিটার বেগে ঝোড়ো হওয়া বইবে। বীরভূম, পুরুলিয়া এবং পশ্চিম বর্ধমানে সম্ভাবনা রয়েছে ভারী বৃষ্টির। তবে বৃষ্টি থামলেই আদ্রতাজনিত অস্বস্তি বাড়বে। এটি প্রাক বর্ষা বৃষ্টির (Pre Monsoon Rain) প্রকোপ বলে জানিয়েছে আবহাওয়া দপ্তর





