‘ক্ষমতা থাকলে ভাগ করে দেখান, বিজেপির চক্রান্ত রুখতেই হবে…’, বাংলা ভাগের ইস্যু নিয়ে বিধানসভায় গলা চড়ালেন মমতা

Mamata Banerjee comment on the issue of Bengal Division: ফের একবার বাংলা ভাগের ইস্যু নিয়ে উত্তপ্ত পরিস্থিতি। বিজেপির তরফে একাধিকবার বাংলা ভাগের দাবী উঠেছে। এবার বিধানসভায় এই নিয়ে সুর চড়ালেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee comment on the issue of Bengal Division)। তাঁর সাফ কথা, কোনওভাবেই তিনি বাংলা ভাগ হতে দেবেন না।   

নীতি আয়োগের বৈঠকে মমতা বন্দ্যোপাধ্যায়ের মাইক বন্ধ করে দেওয়ার, তাঁকে বলতে না দেওয়ার অভিযোগ করেছিলেন মমতা নিজেই। সেই নিয়ে আলোচনার জন্য আজ বিধানসভায় অধিবেশন ছিল। এদিনের এই অধিবেশনে বাংলা ভাগের ইস্যু নিয়ে কথা উঠতেই বেশ রনংদেহী মেজাজে দেখা যায় মুখ্যমন্ত্রীকে (Mamata Banerjee comment on the issue of Bengal Division)

এই ইস্যু নিয়ে মমতা বন্দ্যোপাধ্যায় এদিন বলেন, “বাংলাকে ভাগ করা চক্রান্ত চলছে। কখনো সাংসদ কখনো মন্ত্রী কখনো বিধায়ক এই দাবি করছেন। তাঁদের গলায় নানা রকম প্রস্তাব উঠছে। আমি বলছি এই নিয়ে যা বলার বিধানসভায় এসে বলুন। এখানে আলোচনা হোক এবং ভোটাভুটি হোক। কোনও ভাবেই আমরা বাংলাকে ভাগ হতে দেব না। বিজেপির এই চক্রান্ত আমাদের রুখতেই হবে” (Mamata Banerjee comment on the issue of Bengal Division)

এদিন বিধানসভার অধিবেশনে তিনি এও বলেন, “উত্তরবঙ্গের সমস্ত উন্নয়ন আমরা করেছি। আর ভোটের সময় বিজেপি খালি ভাগের রাজনীতি করে। গোর্খাল্যান্ড, কামতাপুরী! উত্তরবঙ্গ আলাদা এই দাবি শুধু ভোটের সময় এদের গলায় শোনা যায়” (Mamata Banerjee comment on the issue of Bengal Division)

বিজেপিকে শানিয়ে মমতার বক্তব্য, “এটা নিয়ে যারা বলছেন তারা সন্ত্রাসের দল, ভাগাভাগির দল। আমি এদের মানি না। বিবিধের মাঝে মিলন মহান। এটাই আমাদের মেরুদণ্ড, সংবিধানের মেরুদণ্ড। এর বাইরে কেউ যেতে পারে না। স্লোগান হবে একদিন, আমরা সবাই একসঙ্গে থাকতে চাই, আপনাকে চাই না”।

বেশ হুঁশিয়ারির সুরেই মুখ্যমন্ত্রী এদিন বলেন, “বাংলাকে তো কিছু দেবেন না। ক্ষমতা থাকলে ভাগ করে দেখান। অনেক সহ্য করেছি আর করব না” (Mamata Banerjee comment on the issue of Bengal Division)

বলে রাখি, বাংলা ভাগের দাবী নতুন কিছু নয়। এর আগেও এমন দাবী উঠেছিল বিজেপির তরফে। সম্প্রতি আবার তা মাথাচাড়া দিয়েছে। সাম্প্রতি বালুরঘাটের সাংসদ সুকান্ত মজুমদার প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর কাছে আর্জি জানান যাতে উত্তরবঙ্গকে উত্তর-পূর্বের সঙ্গে যুক্ত করা হয়। এরপরই আবার সংসদে বিজেপি সাংসদ নিশিকান্ত দুবে দাবী তুলেছিলেন যাতে বাংলার কিছু জেলা নিয়ে কেন্দ্রশাসিত অঞ্চল গঠন করা হোক। সেই প্রেক্ষিতেই এদিন সুর চড়ালেন মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee comment on the issue of Bengal Division)।  

আরও অন্যান্য খবর