খোঁজ মিলছে তৃণমূলের একের পর এক ‘বাহুবলী’র! ফের বিচারের জন্য সালিশি সভায় ডেকে বেধড়ক মার যুবককে, দাদাগিরি তৃণমূল নেতার

TMC Leader Allegedly Beat a Man: যত দিন যাচ্ছে, ততই যেন তৃণমূলের একের পর এক বাহুবলীর খোঁজ মিলছে। জয়ন্ত সিং, জেসিবি, জামালিউদ্দিনের পর এবার ফের জানা গেল তৃণমূলের আরও এক ত্রাসের নাম। কলকাতা থেকেই মিলল এই বাহুবলীর খোঁজ। বিচারের নামে সালিশি সভায় তুলে নিয়ে গিয়ে এক যুবককে বেধড়ক মারধরের অভিযোগ উঠল তৃণমূল নেতার বিরুদ্ধে (TMC Leader Allegedly Beat a Man)। এই ঘটনায় পুলিশের কাছে লিখিত অভিযোগ জানান আক্রান্ত যুবক।

ঘটনাটি ঘটেছে রাজারহাটের ভাতেন্ডা এলাকায়। অভিযুক্ত তৃণমূল নেতার নাম রক্তিম কর। রাজারহাট-বিষ্ণুপুর-১ গ্রামপঞ্চায়েত সদস্য এই রক্তিম। রাজারহাট পঞ্চায়েত সমিতির সভাপতি প্রবীর করের ভাইপো তিনি। জানা গিয়েছে, আক্রান্ত যুবক এক বেসরকারি ঋণ প্রদানকারী সংস্থায় কাজ করেন। সেই কাজেই রাজারহাটের দেয়ারাড় বাসিন্দা অনির্বাণ সরকার নামে একজনের সঙ্গে পরিচয় হয় তাঁর। তাঁর সাহায্যেই ওই যুবক এক ক্লায়েন্টকে ঋণ পাইয়ে দেন। কিন্তু কমিশনের টাকা নিয়ে দু’জনের মধ্যে সমস্যা হয় (TMC Leader Allegedly Beat a Man)।

এই নিয়েই নাকি রক্তিম করের ভাতেন্ডার গ্যাস গোডাউনের কাছে দলীয় সভায় বসে সালিশি সভা। গত শনিবার সন্ধ্যায় সেই সভায় ওই যুবককে তুলে নিয়ে গিয়ে মারধর করে রক্তিম কর ও তাঁর দলবল, এমনটাই অভিযোগ (TMC Leader Allegedly Beat a Man)। সেই ঘটনায় রাজারহাট থানায় লিখিত অভিযোগ জানিয়েছেন আক্রান্ত যুবক।  

ওই যুবকের কথায়, “আমাদের পঞ্চায়েতের তৃণমূল সদস্য আমাকে ফোন করেন। এরপর বাইকে তিনজন যুবক এসে হাজির হন আমার বাড়িতে। আমাকে কার্যত তুলে নিয়ে গিয়ে সালিশি সভার নামে বেধড়ক মারে। তাও একজন নাকি অভিযোগ করেছেন, তার ভিত্তিতে। এখানকারও নয় তিনি। আমার অফিসের”।

তিনি আরও জানান, “আমাকে বলে আপনার নামে একজন অভিযোগ করেছে। কালীঘাট থেকে আমার উপর চাপ আসছে। এরপর আমার মোবাইল ফোন কেড়ে নিয়ে তা ফরম্যাট করে দেয়। হাতে মুখে পেটে মারে। মাথা দেওয়ালে ঠুকে দিয়েছে। রক্তিম করের বিরুদ্ধে যেন প্রশাসন ব্যবস্থা নেয়”(TMC Leader Allegedly Beat a Man)।

এই ঘটনায় অভিযুক্ত রক্তিম করের সাফাই, “একজনকে ডাকা হয়েছিল, তাঁর সঙ্গে কথা হয়েছে। একটা চিটিংবাজি করেছেন উনি এক বছর ধরে। যাঁদের সঙ্গে চিটিংবাজি করেছেন তাঁরা এসেছিলেন, কথা বলিয়ে দেওয়া হয়েছে। আর সেসব রেকর্ডিং করছিল বলে ফোন ফরম্যাট করিয়ে দেওয়া হয়েছে। মারধর কেন করা হবে? ছেলেটি আসলে বিজেপি করে। আমাকে হেনস্থা করতে এসব বলেছে” (TMC Leader Allegedly Beat a Man)।

আরও অন্যান্য খবর