ইস্তফা নাকি বদলি? আর জি করের অধ্যক্ষের পদত্যাগ নিয়ে করা মমতার মন্তব্যে ধোঁয়াশা, অধ্যক্ষকে ক্লিনচিট মুখ্যমন্ত্রীর, গোটাটাই ‘আই ওয়াশ’ নয় তো?

Mamata Banerjee Commented on Resignation of Principal of R G Kar Hospital: আর জি করের তরুণী চিকিৎসককে ধর্ষণ করে খুনের ঘটনায় উত্তাল পরিস্থিতি। রাজ্যজুড়ে বন্ধ চিকিৎসা পরিষেবা। এসবের মধ্যেই আজ, সোমবার সকালে পদত্যাগ করেছেন আর জি করের অধ্যক্ষ সন্দীপ ঘোষ। অন্যদিকে এদিন বেলার দিকে মৃতা তরুণী চিকিৎসকের বাড়ি যান মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। সেখানে গিয়ে তিনি অধ্যক্ষের পদত্যাগ নিয়ে যে মন্তব্য করলেন, তাতে এই ইস্তফা নিয়ে বেশ ধোঁয়াশা তৈরি হয়েছে (Mamata Banerjee Commented on Resignation of Principal of R G Kar Hospital)

আজ, সোমবার ইস্তফা দেওয়ার সময়ে আরজি করের বাইরে দাঁড়িয়েই সন্দীপ ঘোষ বলেন, “ঘটনার পর ফরেনসিক বিশেষজ্ঞরা পৌঁছে যান ঘটনার ২ ঘণ্টার মধ্যে। পুলিশ পৌঁছে যায়। সিপিও আসেন। জুডিশিয়াল ম্যাজিস্ট্রেটের আন্ডারে সব কিছুই কমপ্লিট হয়ে যায় খুবই অল্প সময়ের মধ্যে। সে রকম যদি হত, আমার হাসপাতালের সিসিটিভি ফুটেজ ১ ঘণ্টার মধ্যে আমি পুলিশকে হ্যান্ডওভার করতাম না। অনেক ক্ষেত্রে দোষীদের ধরতেই পুলিশের অনেক সময় লেগে যায়। এক্ষেত্রে কিন্তু বেশি সময় লাগেনি। ১ জনকে অন্তত ২৪ ঘণ্টার মধ্যে ধরে ফেলেছে”।

আজ সকাল থেকেই কানাঘুষো শোনা যাচ্ছিল, সন্দীপ ঘোষকে পদ থেকে সরানো হবে। এই নিয়ে বেশ চর্চাও শোনা যাচ্ছিল। এরই মধ্যে পদত্যাগের কথা ঘোষণা করেন আর জি করের অধ্যক্ষ। তিনি জানান, “আমার কাছে বদলি সংক্রান্ত কোনও তথ্য নোটিস নেই। আমি নিজে থেকেই পদত্যাগ করছি”(Mamata Banerjee Commented on Resignation of Principal of R G Kar Hospital)

এদিকে আজ, সোমবার দুপুর ১টা নাগাদ আর জি করের মৃতা তরুণী চিকিৎসকের বাড়ি যান মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। দেখা করেন নির্যাতিতার মা-বাবার সঙ্গে। সেই সময় অধ্যক্ষের পদত্যাগ নিয়ে তিনি জানান, “দিনকয়েক ধরে তিনি নিজে (সন্দীপ ঘোষ) ও তাঁর সন্তানেরা মানসিক চাপে রয়েছেন। তাই আজ অধ্যক্ষ নিজেই ইস্তফা দিয়ে দিয়েছেন। উনি বলছিলেন যে আমার বাড়িতেও বাচ্চারা আছে। আমায় গালিগালাজ করছে। আমরা ওঁকে বুঝিয়ে বলেছি ঠিক আছে কাজ করতে হবে না। আমরা ওঁকে সরিয়েছি অন্য জায়গায়”। যে অধ্যক্ষের বিরুদ্ধে একাধিক অভিযোগ, তাকেই ক্লিনচিট দিলেন মমতা (Mamata Banerjee Commented on Resignation of Principal of R G Kar Hospital)

একদিকে অধ্যক্ষ বলছেন তিনি নিজে পদত্যাগ করেছেন আবার অন্যদিকে মমতার বক্তব্য অনুযায়ী, তাঁকে অন্য জায়গায় সরানো হয়েছে। আসল সত্যিটা কী? অধ্যক্ষের ইস্তফা নাকি বদলি? কোনটা হয়েছে, তা নিয়ে উঠছে প্রশ্ন। আর এরই সঙ্গে প্রশ্ন উঠছে, যাকে নিয়ে এত ডামাডোল, যার বিরুদ্ধে এত এত অভিযোগ, তাঁকে আগেই পদ থেকে সরানো হল না কেন? ইস্তফা নাকি বদলি, কোন তত্ত্বটা আসলে সঠিক? গোটা বিষয়টাই সকলের চোখে স্রেফ ধুলো দেওয়ার জন্য নয় তো? অধ্যক্ষকে আর জি কর থেকে সরাতে এটা আদতে কোনও ‘নাটক’ নয় তো, উঠছে প্রশ্ন!

RELATED Articles