‘মেয়েদের উপর অত্যাচার হলে রাম-রহিম, কেষ্ট-বিষ্টু কাউকে ছাড়ি না…’, সন্দেশখালিতে নারী নির্যাতনের ঘটনায় মন্তব্য মমতার

Mamata Banerjee commented regarding Sandeshkhali issue: এবারের চব্বিশের লোকসভা নির্বাচনে বাংলা থেকে সন্দেশখালি (Sandeshkhali) একটা বড় ফ্যাক্টর হয়ে উঠেছে। সব রাজনৈতিক দলগুলিই এই এলাকা নিয়ে খুবই সন্তর্পণে কোনও মন্তব্য পেশ করছেন। সাম্প্রতিককালে সন্দেশখালি নিয়ে যেসমস্ত ঘটনা ঘটেছে, তাতে এই এলাকার দিকে নজর রয়েছে সকলের। এবার সন্দেশখালি ইস্যু নিয়ে মুখ খুললেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee commented regarding Sandeshkhali issue)

আগামী ১ জুন অর্থাৎ লোকসভা নির্বাচনের সপ্তম দফায় ভোট রয়েছে বসিরহাট লোকসভা কেন্দ্রে। এই লোকসভা কেন্দ্রেরই অন্তর্গত সন্দেশখালি (Sandeshkhali)। আজ, মঙ্গলবার বসিরহাটে দলীয় প্রার্থীর সমর্থনে সভা নির্বাচনী সভা করেন মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee)। আর এদিন তাঁর বক্তব্যের শুরুতেই উঠে আসে সন্দেশখালি প্রসঙ্গ (Mamata Banerjee commented regarding Sandeshkhali issue)।      

এদিন মমতা (Mamata Banerjee) বলেন, “সন্দেশখালির (Sandeshkhali) মা-বোনদের সঙ্গে যা ঘটেছে, তার জন্য হৃদয়ের অন্তঃস্থল থেকে আমি দুঃখিত। মা-বোনদের নিয়ে যেন অসম্মানের খেলা কেউ না খেলে। ভোটের আগে বিজেপির প্ল্যান-এ ছিল সন্দেশখালি। বাতিল হয়ে গিয়েছে। মা বোনেরাই বাতিল করে দিয়েছেন” (Mamata Banerjee commented regarding Sandeshkhali issue)

সন্দেশখালিতে (Sandeshkhali) নারী নির্যাতন, শ্লীলতাহানির হানির সরব হয়েছিল বিজেপি। তাদের দাবী ছিল, বেছে বেছে নাকি হিন্দু মহিলাদের উপরেই নির্যাতন চালিয়েছে তৃণমূল নেতারা। সেই প্রসঙ্গেই এদিন মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee) বলেন, “এই আমলে ভারতবর্ষে সবচেয়ে বেশি মেয়েদের উপর অত্যাচার হয়েছে। উত্তরপ্রদেশে মহিলাদের উপর অত্যাচার হয়েছে। দলিতদের উপর অত্যাচার হয়েছে। আমাদের এখানে হয় না। আমাদের এখানে যে দু’-একটা ঘটনা হয়, আমরা সঙ্গে সঙ্গে তার ব্যবস্থা নিই। রাম হোক বা রহিম কেষ্ট হোক বা বিষ্টু। সঙ্গে সঙ্গে ব্যবস্থা নেওয়া হয়। কাউকে ছা়ড়া হয় না” (Mamata Banerjee commented regarding Sandeshkhali issue)

এদিন মমতার (Mamata Banerjee) বক্তব্যে উঠে আসে জমি জবরদখলের প্রসঙ্গও। সন্দেশখালিতে (Sandeshkhali) জমি জবরদখল করে প্রচুর ভেড়ি তৈরি করার অভিযোগে অভিযুক্ত শেখ শাহজাহান। বর্তমানে তিনি জেলবন্দি। এদিন সেই অভিযোগ প্রসঙ্গে মমতার (Mamata Banerjee commented regarding Sandeshkhali issue) বক্তব্য, “এমনিতে সন্দেশখালি (Sandeshkhali) দ্বীপাঞ্চল, এখানে অনেকটা ভিতরের জায়গা। এখানে অনেক মাছের ভেড়ি আছে। অনেকে অনেকের ভেড়ি দখল করে নেয়। আমরা তাই একটা পলিসি তৈরি করছি। জোর করে ভেড়ি কেড়ে নেওয়া যাবে না। যার ভেড়ি, সে চাষ করুক। না হলে স্বনির্ভর গোষ্ঠীগুলো চালাক। কিন্তু সরকারের রেকর্ডে নাম রাখতে হবে।  সরকারকেও তার জন্য একটা শুল্ক দিতে হবে। তাতে ভেড়িতে অধিকার বজায় থাকবে”।

RELATED Articles