লকডাউনের বিধিনিষেধ শিথিল করলেন মমতা, এবার খুচরো বাজার খোলা ১২টা থেকে ৩টে পর্যন্ত

গত সপ্তাহেই মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ঘোষণা করেন যে আগামী ১৬ই জুন পর্যন্ত রাজ্যে লকডাউন জারি। তবে, আজ, সোমবার নবান্ন থেকে মুখ্যমন্ত্রী লকডাউনের বেশ কিছু বিধিনিষেধ শিথিল করার সম্পর্কে জানান।

এদিন মমতা জানান এবার থেকে ১০ শতাংশ কর্মী নিয়ে কাজ করতে পারবে আইটি সেক্টরগুলি। এছাড়াও খুচরো বাজার খোলা থাকবে বেলা ১২টা থেকে দুপুর ৩টে পর্যন্ত। অনুরোধের কারণেই এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে জানান মুখ্যমন্ত্রী। এদিন সাংবাদিক সম্মেলনে মমতার সঙ্গে উপস্থিত ছিলেন আলাপন বন্দ্যোপাধ্যায়ও।

আরও পড়ুন- কর্মজীবন থেকে অবসর নিলেন আলাপন, নতুন মুখ্যসচিব পদে কে?

এদিন আর কী কী বললেন মমতা, দেখে নিই এক নজরে-

  • ১৮ লক্ষ টিকা কেনা হয়েছে। আরও ২২ লক্ষ টিকা কেনা হচ্ছে। ১১৪ কোটি টাকা দিয়ে টিকা কিনবে রাজ্য সরকার।
  • দৈনিক করোনা আক্রান্তের সংখ্যা কমছে।
  • দুয়ারে ত্রাণ: যে যে জায়গায় ঘূর্ণিঝড়ের জন্য ক্ষতিগ্রস্ত হয়েছে, সেই সমস্ত জায়গায় দুয়ারে ত্রাণ ক্যাম্প হবে।
  • যশের পর ২ লক্ষ লোক ত্রাণশিবিরে রয়েছেন। ২.২১ লক্ষ হেক্টর জমির ক্ষতি হয়েছে। ঘূর্ণিঝড়ের জন্য রাজ্যে ২০ হাজার কোটি টাকার ক্ষতি হয়েছে।
  • দিঘায় ৭ কিলোমিটার রাস্তার কাজ শেষ করতে হবে। মৎস্যজীবীদের অনেক ক্ষতি হয়েছে। স্বর্ণ মৎস্য প্রকল্পে তাঁদের ক্ষতিপূরণ দিতে হবে। জেলাশাসক, পুলিশসুপার, থানার আধিকারিক এবং ব্লকের আধিকারিকরা ভিডিও কনফারেন্সের মাধ্যমে সামঞ্জস্য রেখে কাজ করুন। দিঘা সংস্কারের কাজ দ্রুত শেষ করতে হবে।
  • দক্ষিণ ২৪ পরগনা জেলাশাসক এর সঙ্গে কথা বলার পর জানতে পেরেছি কিছু সমস্যা হচ্ছে। জল জমে থাকার ফলে ত্রাণের সমস্যা হচ্ছে। মানুষের খাবার জল, কোনও পরিষেবার অভাব যেন না হয়।
  • দুই ২৪ পরগনায় ম্যানগ্রোভ বাড়াতে হবে।
  • প্রাকৃতিক দুর্যোগের জন্য প্রকৃতি সহায় রয়েছে। দুয়ারে রেশন চালু হতে দু-তিন মাস সময় লাগবে। বেশি করে কোল্ড স্টোরেজ বানাতে হবে।
  • আমফানের ফলে পড়ে যাওয়া গাছগুলো এই মুহূর্তে কী পরিস্থিতিতে আছে তা দেখার নির্দেশ।
  • আমরা কেন্দ্রের থেকে কোনও টাকা চাইনি। বলেছি, আপনি যা মনে করবেন দেবেন।

আরও অন্যান্য খবর