Several TMC Leaders are in Fear after Warning of Abhishek Banerjee: সদ্যই গিয়েছে একুশে জুলাই। প্রতিবারের মতো এবারেও ধর্মতলায় ছিল তৃণমূলের শহিদ সমাবেশ। এদিন দলের নেতা-কর্মীদের উদ্দেশে ভাষণ দেন দলনেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। এদিন একুশে জুলাইয়ের মঞ্চ থেকে বেশ হুঁশিয়ারি শানাতে শোনা গিয়েছিল তৃণমূল সেনাপতি অভিষেক বন্দ্যোপাধ্যায়কে। তিনি বলেছিলেন, “তিনমাসের মধ্যে পদক্ষেপ করা হবে…’। তাঁর সেই হুঁশিয়ারিতেই ঘুম উড়েছে দলের তাবড় তাবড় নেতাদের (Several TMC Leaders are in Fear after Warning of Abhishek Banerjee)। কাদের উদ্দেশে এমন হুঁশিয়ারি ছিল অভিষেকের?
অভিষেকের সেই হুঁশিয়ারির পরই তৃণমূলের অন্দরে শুরু হয়েছে নানান জল্পনা-কল্পনা। আসলে লোকসভা নির্বাচনে যে সমস্ত পুরসভা বা পঞ্চায়েতে তৃণমূল পিছিয়ে রয়েছে, সেই সমস্ত এলাকায় ব্যবস্থা নেওয়ারই হুঁশিয়ারি দিয়েছিলেন অভিষেক (Several TMC Leaders are in Fear after Warning of Abhishek Banerjee)। ফলে নানান ওয়ার্ডের তৃণমূল নেতারা এই মুহূর্তে ভয়ে ত্রস্ত। যদিও অনেক প্রভাবশালী নেতাদেরই দাবী, দল নিশ্চয় এই বিষয়ে পরিস্থিতি বুঝেই ব্যবস্থা নেবে। অবাঙালি ভোটার ও বহুতলের বিষয়টি মাথায় রাখা হবে। কিন্তু তাও যেন চিন্তামুক্ত হতে পারছেন না নেতারা।
কী বলেছিলেন অভিষেক একুশের মঞ্চ থেকে (Several TMC Leaders are in Fear after Warning of Abhishek Banerjee)?
অভিষেক বন্দ্যোপাধ্যায় সেদিন বলেছিলেন, “গত দেড় মাস লোকসভা নির্বাচনের ফলাফল পর্যালোচনা করেছি। তিন মাসের মধ্যে ওই ফলাফল দেখতে পাবেন। কাউন্সিলার ও পঞ্চায়েত ভোটে জিতব। কিন্তু বিধানসভা ও লোকসভায় দল প্রত্যাশিত ফল করবে না, সেটা চলবে না। দল আপনার বিরুদ্ধে ব্যবস্থা নেবে” (Several TMC Leaders are in Fear after Warning of Abhishek Banerjee)।
জানা গিয়েছে, দমদম লোকসভা কেন্দ্রের নানান পুরসভাতেই তৃণমূলের ফলাফল একেবারেই সন্তোষজনক নয়। দমদম পুরসভার ২২টি ওয়ার্ডের মধ্যে ১১টিতেই হেরে গিয়েছে তৃণমূল। আর এর মধ্যে রয়েছে চেয়ারম্যান ও ভাইস চেয়ারম্যানের ওয়ার্ডও। ফলে এই পুরসভায় চাপ অত্যন্ত বেশি। আবার বরানগর পুরসভার ৬টি ওয়ার্ডে পিছিয়ে তৃণমূল যার মধ্যে রয়েছে ভাইস চেয়ারম্যানের ওয়ার্ডও। লোকসভা ভোটে এই ওয়ার্ডে ঘাসফুল শিবির লিড পেলেও বিধানসভা উপনির্বাচনে পিছিয়ে এই ওয়ার্ড (Several TMC Leaders are in Fear after Warning of Abhishek Banerjee)।
আবার পানিহাটি পুরসভায় পাঁচটি ও খড়দহ পুরসভায় ৯টি ওয়ার্ডে পিছিয়ে তৃণমূল। খড়দহ পুরসভায় তো চেয়ারম্যান নিজের ওয়ার্ডেই হেরে গিয়েছেন। নিউ ব্যারাকপুরেও তৃণমূল পিছিয়ে ৬টি ওয়ার্ডে। তবে সবথেকে দুশ্চিন্তার বিষয় এটাই যে, এই যে পরিসংখ্যান, এটা কিন্তু তৃণমূলের নিকটতম প্রতিদ্বন্দ্বী বিজেপির ভোট প্রাপ্তির নিরিখে। যদি বিজেপি ও সিপিএমের ভোট প্রাপ্তির নিরিখে বিচার করা হয়, তাহলে কিন্তু নানান ওয়ার্ডে বিপুল পরিমাণ ভোটে পিছিয়ে পড়বে ঘাসফুল শিবির। আর এর ফলেই অভিষেকের হুঁশিয়ারিতে পিলে চমকেছে তৃণমূলের তাবড় তাবড় নেতাদের (Several TMC Leaders are in Fear after Warning of Abhishek Banerjee)।





