চিঠি দিয়ে রাজ্যে নবনির্বাচিত বিধায়কদের নিজেদের কর্তব্য স্মরণ করলেন মমতা বন্দ্যোপাধ্যায়! 

বিশাল ব্যবধানে বিজিপিকে হারিয়ে তৃতীয়বারের মতো বাংলায় ক্ষমতায় এসেছেন মমতা বন্দ্যোপাধ্যায়। তৃতীয় দফায় ফের রাজ্য শাসন করার আগে রাজ্যের নবনির্বাচিত বিধায়কদের এ বার চিঠি দিয়ে তাঁদের কর্তব্যের সঙ্গে পরিচয় করিয়ে দিলেন তৃণমূল সুপ্রিমো তথা বাংলার মুখ্যমন্ত্রী।

সমগ্র বাংলা তৃণমূলের উপর যে ভরসা দেখিয়েছে সেই ভরসার মান রাখতে হবে বলে এদিন নব্য বিধায়কদের চিঠি দিয়েছেন মুখ্যমন্ত্রী।

কী লেখা রয়েছে সেই চিঠিতে?

তিনি লিখেছেন, রাজ্য সরকারের সমস্ত উন্নয়নমূলক প্রকল্প সাধারণ মানুষের কাছে পৌঁছে দিতে হবে। নিজে কেন্দ্রের অন্তর্গত মানুষের সঙ্গে যোগাযোগ এবং সমন্বয় বজায় রেখে চলারও পরামর্শ দিয়েছেন মমতা বন্দোপাধ্যায়।

আরও পড়ুন- ‘সোনু’তেই ভরসা দেশবাসীর! এবার অক্সিজেন সিলিন্ডার দিয়ে সাহায্য করলেন গায়ক সোনু নিগম

সেই সঙ্গে স্মরণ করিয়েছেন আগামী পাঁচ বছর কিভাবে তাঁদের পথ চলতে হবে! তৃণমূলের এই ঐতিহাসিক জয়ের জন্য বিধায়কদের শুভেচ্ছা জানানোর পাশাপাশি তিনি লিখেছেন, “মানুষদের ভরসার যোগ্য সম্মান দিতে হবে। সুখে দুঃখে তাঁদের পাশে থাকতে হবে। নম্রতা এবং বিনয়ের সঙ্গে জনগণের সঙ্গে সেবা করতে হবে।”

চিঠি দিয়ে রাজ্যে নবনির্বাচিত বিধায়কদের নিজেদের কর্তব্য স্মরণ করলেন মমতা বন্দ্যোপাধ্যায়! 

অনেক সময়‌ই অভিযোগ ওঠে যে জিতে যাওয়ার পর বিধায়ক-সংসদরা আর এলাকার দিকে ফিরেও তাকান না।

আরও পড়ুন-ফের মানবিক সোনু! করোনা আক্রান্তদের পাশে দাঁড়াতে ফ্রান্স থেকে অক্সিজেন প্লান্ট আনছেন অভিনেতা

এদিন উক্ত চিঠিতে বিধায়কদের উদ্দেশ্যে রাজ্যের মুখ্যমন্ত্রীর সুপরামর্শ, “এলাকার মানুষের সঙ্গে নিবিড় যোগাযোগ রেখো। সরকারের উন্নয়নমূলক প্রকল্পের সুফল যাতে জনগণের কাছে পৌঁছয়, তা নিশ্চিত করো। তবেই পারব আমরা সাফল্যের শিখরে পৌঁছে দিতে। শেষে তিনি লিখেছেন, তৃণমূল কংগ্রেস জনগণের দল। জনগণের জন্যে কাজ করবে। এটাই আমাদের অঙ্গীকার। ভাল থেকো, সুস্থ থেকো।”

RELATED Articles