করোনাকালে মসীহা দেব! করোনা আক্রান্ত রোগীদের মুখে বিনামূল্যে খাবার তুলে দেবেন অভিনেতা-সাংসদ

ফের এক মানবিক রূপ দেখা গেল অভিনেতা দেবের। করোনাকালে করোনা আক্রান্তদের পাশে দাঁড়াতে নতুন এক উদ্যোগ দিলেন অভিনেতা-সাংসদ। এবার নিজের রেস্তোরাঁ থেকে বিনামূল্যে করোনা আক্রান্ত রোগীদের জন্য খাবার পাঠাবেন তিনি।

আরও পড়ুন- তীব্র কটূক্তির শিকার! বাধ্য হয়ে এবার করোনা ত্রাণের তালিকা পেশ করলেন ‘অ্যাংরি ইয়ং ম্যান’ অভিতাভ

আসলে, এই সময় এমন অনেক মানুষই রয়েছেন যারা করোনা আক্রান্ত হয়ে হোম আইসোলেশনে রয়েছেন। কারোর গোটা পরিবার করোনা আক্রান্ত, কোথাও আবার বয়স্ক মানুষ বাড়িতে একা রয়েছেন করোনা আক্রান্ত অবস্থায়। এই পরিস্থিতিতে রান্না করে মুখে ধরার মতোও কোনও মানুষ নেই। তাদের জন্য এই পরিষেবা বিশেষ উপযোগী।

এই বিষয়ে আজ, মঙ্গলবার টুইটারে নিজেই এই খবর প্রকাশ্যে আনেন অভিনেতা। তিনি লিখেছেন, “আমাদের দল টলি টেলস এবং সর্দারনি পরমজিৎ কউর মেডিক্যাল ট্রাস্টের তরফ থেকে করোনা আক্রান্তদের বিনামূল্যে খাবার পৌঁছে দেওয়া হচ্ছে। ৫০ জনকে খাবার দেওয়ার মাধ্যমে আমরা উদ্যোগটি শুরু করলাম। আগামী দিনে চাহিদা অনুযায়ী এই সংখ্যা আরও বাড়ানো হবে। আপনারা প্রয়োজন মতো টলি টেলস থেকে এই পরিষেবা নিতে পারেন”।

https://twitter.com/idevadhikari/status/1392015514294046721

তবে এই প্রথম নয়, অতীতেও নানা ভাবে সাধারণ মানুষের পাশে দাঁড়িয়েছেন তারকা-সাংসদ। গত বছর লকডাউনের সময় বহু পরিযায়ী শ্রমিককে ঘরে ফিরিয়ে আনতে উদ্যোগী হয়েছিলেন তিনি। অতিমারির সময় মানুষকে সব সময় সাবধানতা অবলম্বন করার বার্তা দিয়েছেন দেব। ভোটের প্রচারে গিয়েও জনতাকে মাস্ক পরতে বার বারঅনুরোধ করতে দেখা গিয়েছিল তাঁকে।

আরও পড়ুন- ফের মানবিক সোনু! করোনা আক্রান্তদের পাশে দাঁড়াতে ফ্রান্স থেকে অক্সিজেন প্লান্ট আনছেন অভিনেতা

প্রসঙ্গত, গত বছর চন্দ্রকোণা গ্রামের এক দৃষ্টিহীন পড়ুয়া দেবের কাছে সাহায্য চান। সেই সময় দেবের আর্থিক সহযোগিতায় সপ্তম শ্রেণীর সেই ছাত্র নিজের দৃষ্টিশক্তি ফিরে পায়। মানুএর পাশে দাঁড়ানোর তাঁর এই উদ্যোগের জন্য অনেকসময়ই তাঁকে সোনু সুদের সঙ্গে তুলনা করা হয়ে থাকে। এবার ফের একবার মানুষের সাহায্যে এগিয়ে এলেন অভিনেতা। করোনা আক্রান্তদের মুখে খাবার তুলে দিতে উদ্যত দেব।

RELATED Articles