‘বাপ্পি লাহিড়ীকে দুটো গান লিখে দিয়েছিলাম’, প্রয়াত সঙ্গীতশিল্পীকে স্মরণ করে বললেন মমতা

গতকাল, সোমবার ছিল আন্তর্জাতিক মাতৃভাষা দিবস। এদিন শহিদ স্মরণের মঞ্চ থেকে সম্প্রতি প্রয়াত শিল্পীদের স্মরণ করেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। এদিন তিনি স্মরণ করেন প্রয়াত সঙ্গীতশিল্পী বাপ্পি লাহিড়ীকে। মমতা বলেন, “বাপি লাহিড়ীকে গান লিখে দিয়েছিলাম। হয়তো কোনও কারণে ওর গেয়ে ওঠা হয়নি”।

গতকাল, সোমবার দক্ষিণ কলকাতার দেশপ্রিয় পার্কে ভাষা শহিদ স্মরণ অনুষ্ঠানে যোগদান করেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। সেখানে তিনি বলেন, “লতা মঙ্গেশকরও হারিয়ে গেলেন। বাপ্পি লাহিড়ী ছাত্র যৌবনের মন কেড়েছিলেন। তাঁর গানগুলি আজকের ছেলে মেয়েদের মধ্যেও জনপ্রিয়। তিনি মঙ্গল দ্বীপ জ্বেলের মতো গানও গেয়েছেন”।

বাপ্পি লাহিড়ীর সঙ্গে আলাপচারিতা নিয়ে মুখ্যমন্ত্রী বলেন, “আমার সঙ্গে বাপ্পিদার দেখা হলে বলতেন, মমতা আমাকে দু’টো গান লিখে দিও। আমি গাইব। গানও লিখে দিয়েছিলাম। কোনও কারণে গেয়ে ওর গেয়ে ওঠা হয়নি”।

এদিন মমতা আরও বলেন, “আজ মাতৃভাষা দিবসে সব ভাষাভাষির মানুষকে অভিনন্দন জানাই। আমাদের ভাষার অবলুপ্তি যেন না হয়। সব ভাষাকে ভালোবাসব। কিন্তু যে ভাষায় মা বলতে শিখেছি তাকে একটু বেশি ভালোবাসতে হবে। বাচ্চাদের দোষ দিয়ে লাভ নেই। আজকাল বাবা মা-রাই বাংলা শেখাতে চান না”।

RELATED Articles